মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
শোক সংবাদ

মরহুম ডা. সায়মার পরিবারের সাথে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের সাক্ষাৎ এবং শোক প্রকাশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ জুলাই ২০২২, ৯:০১ · ১ মিনিটে পড়ুন
মরহুম ডা. সায়মার পরিবারের সাথে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের সাক্ষাৎ এবং শোক প্রকাশ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুলাই, ২০২২, রবিবার

গত ১৬ জুলাই,২০২২ শনিবার ফুসফুসের দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪২ তম বিসিএস কর্মকর্তা ডা. সায়মা জাহান মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে র’জিউন)। মৃত্যুপূর্বে তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন।

ডা. সায়মা জাহানের অকাল মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোঃ খুরশিদ আলম গভীর শোক প্রকাশ করেছেন। মহাপরিচালক এর পক্ষ থেকে সিভিল সার্জন, ঢাকায় তাঁর বাসায় যান এবং তাঁর মায়ের সাথে সাক্ষাৎ করেন।

সিভিল সার্জন জানান, “মহাপরিচালক মহোদয় ডা. সায়মা জাহানের ক্যান্সার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। এ নিয়ে শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি তাঁর মাকে সকল ধরনের সহযোগিতার করবেন।”

মায়ের একমাত্র সন্তান ডা. সায়মা জাহানের মতো মেধাবী চিকিৎসক মাত্র ৬ মাস বয়সেই তাঁর বাবাকে হারান। পরবর্তীতে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজে থেকে পাশ করেন এবং সরকারী চাকুরীতে যোগ দেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

খাওয়ার স্যালাইনের সহউদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মারা গেছেন

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ জনস্বাস্থ্য গবেষক, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের সহউদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে গত ২২ অক্টোবর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ২৪…

২৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

করোনায় প্রাণ হারালেন রামেকের ফার্মাকোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন উর রশিদ

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ইং প্রাণঘাতী করোনায় প্রাণ হারালেন রাজশাহী মেডিকেল কলেজ ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং রাজশাহী ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন উর রশিদ। গতকাল বৃহস্পতিবার…

২২ অক্টোবর ২০২১বিস্তারিত পড়ুন

পানিতে ডুবে মারমেক’র মেডিকেল শিক্ষার্থীর অকাল মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ অক্টোবর ২০২১, শনিবার এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরের ২০১৯-২০২০ তম শিক্ষাবর্ষের ছাত্র মোসাব্বির এইচ ফাহিম ১৬ই অক্টোবর রবিবার সকালে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোসাব্বির এম.আব্দুর রহিম মেডিকেল কলেজের…

১৬ অক্টোবর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।