মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডাক্তার মায়ের সন্তানেরা!

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার

ডা. সাফিনাজ মেহজাবীন
এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (অবসটেট্রিকস এ্যান্ড গাইনোকলজি), শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট।

ছবিঃ ডা. সাফিনাজ মেহজাবীন

প্রেগন্যান্সি কমপ্লিকেশন (থ্রেটেন্ড এবরশন) নিয়ে বিসিএস প্রিলি দিয়েছি। সাত দিনের বাচ্চা রেখে রিটেন দিতে গিয়েছি। বাচ্চার ডিহাইড্রেশন ফিভার হওয়ায় রিটেন ড্রপ করে ঘরে ফিরেছি। আবার পরের বিসিএস ধরেছি। পরীক্ষার আগের রাতে দরজা বন্ধ করে পড়েছি আর দরজার ঐ পাশে বাচ্চা দরজা ধাক্কাতে ধাক্কাতে অঝোরে কেঁদেছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। এক বছরের বাচ্চাকে বাসায় রেখে টানা ছত্রিশ ঘন্টা হাসপাতালে পড়ে থেকেছি সিএ শিপ করতে গিয়ে। বাসায় একটা ফোন পর্যন্ত দেইনি ভয়ে, যদি শুনি বাচ্চা কাঁদছে, মনটা খারাপ হয়ে যাবে, ডিউটি করতে কষ্ট হবে তাই! অসুস্থ বাচ্চাকে বাসায় রেখে নাইট ডিউটিতে এসে কতদিন লুকিয়ে চোখের জল ফেলেছি। একটু পরেই রোগী আসলে আবার চোখ মুছে কাজে নেমে পড়েছি।

ছবিঃ প্রতীকী

ম্যাটারনিটি লিভের সময় বাচ্চাকে পায়ের উপর শুইয়ে ঘুম পাড়িয়েছি, আর হাতে ছিল বই, কারণ তিনমাস পর পরীক্ষা। সাত মাসের বাচ্চাকে কোলে নিয়ে হেলথ কমপ্লেক্সে ইভিনিং ডিউটি করেছি। ডক্টরস রুমে হসপিটালের বেডে দুধের বাচ্চা ঘুমালে বসে বসে ডিপার্টমেন্টালের পড়া পড়েছি। দেড় বছরের বাচ্চা নানীর কাছে থেকেছে আর মা ছিল সারাদিনের জন্য (রাত পর্যন্ত) ফাউন্ডেশন ট্রেনিং এ। বাচ্চার সোলডার জয়েন্ট ডিজলোকেশন হয়েছে এডমিশনের আগের রাতে। সকালে হাসপাতালে এনে ট্রিটমেন্ট করিয়ে গলায় ঝুলানো হাত সহ বাচ্চাকে বাসায় রেখে আবার এডমিশনে এসেছি, কারণ পর্যাপ্ত জনবলের অভাব। হাসপাতালের বাথরুমেই হয়তো কোনো কোনো ডাক্তারের এবরশন হয়ে গিয়েছে। চোখ মুছে পরের দিন আবার হাসপাতালে আসতে হয়েছে, বুকের ব্যাথা বুকে চেপে হাসি মুখে রোগী দেখতে হয়েছে। হাসপাতালে রোগী ফলোআপ দিয়ে তারপর হয়তো ওটি টেবিলে শুয়েছি নিজের কোনো সার্জারির জন্য। অনেকে হয়তো ভাবতে পারেন, কেন ছুটি নেয়া যায় না? উত্তর হলো- না। সবসময় ছুটি পাওয়া যায় না। হাসপাতালে রোগীর এতো চাপ থাকে আর ডাক্তারের সংখ্যা এতো কম, যে সব সময় চাইলেও ছুটি পাওয়া যায় না। এফসিপিএস পরীক্ষার আগের বিকেলে ১০৩ ডিগ্রী জ্বরের বাচ্চাকে অন্য ঘরে রেখে পাশের রুমে দরজা বন্ধ করে পড়েছি। বাচ্চা হয়তো জ্বরের ঘোরে মা মা করে কেঁদেছে, কিন্তু মা কে পায়নি।

ছবিঃ প্রতীকী

উপরের একটি ঘটনাও কাল্পনিক নয়। একশতভাগ বাস্তব, সত্য। কি মনে হচ্ছে? এত নির্দয় মা! আমাদেরও মাঝে মাঝে তাই মনে হয়। আমাদের বাচ্চাদের মুখের দিকে তাকালে আমরাও অপরাধবোধে ভুগী। ওদেরকে সন্তানের অধিকার থেকে বঞ্চিত করার অপরাধ। আমরা মা, কিন্তু আবার আমরা যে ডাক্তারও! আমাদের দিকে যেমন আমাদের সন্তানেরা তাকিয়ে থাকে আবার একই আশা ভরসা নিয়ে যে আমাদের রোগীরা আমাদের অপেক্ষায় থাকে! নিজেদের দিকে ফিরে তাকানোর সময় কি সবসময় হয় আমাদের? কোনো নির্জন মুহূর্তে না পাওয়ার কষ্ট গুলো যখন জেঁকে বসে, তখন আসলেও হিসাব মিলে না। কার জন্য, কিসের জন্য আমাদের এবং আমাদের সন্তানদের এই ত্যাগ?

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।