মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ডাক্তারদের জন্য কোভিড-১৯ পরীক্ষা করার উপায়

Platformপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ৯:৩৮ · ২ মিনিটে পড়ুন
ডাক্তারদের জন্য কোভিড-১৯ পরীক্ষা করার উপায়
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুধুমাত্র ডাক্তারদের জন্যই আলাদা করে করোনা ভাইরাস টেস্ট করানো হচ্ছে। ডাক্তারদের সবচেয়ে দ্রুত সময়ে রেজাল্ট দেয়ার জন্য বিএসএমএমইউ এই সহযোগিতা করে যাচ্ছে।

বর্তমান সময়ে দেশের ডাক্তারগণ করোনা রোগীদের সেবা দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যার কারণে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও খুব প্রবল। তাই তাদের জন্য দ্রুত ও কম সময়ের মধ্যে করোনা পরীক্ষা করিয়ে রিপোর্ট দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছে।

প্রতিদিন সকাল ৭ঃ৩০- ৮ঃ০০ টার মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পুরাতন বেতার ভবন) এ গিয়ে লাইনে দাঁড়াতে হয়। ডাক্তার, নার্স ও বিএসএমএমইউ স্টাফদের জন্য একটি করে আলাদা লাইন থাকে। সকাল ৯ টা থেকে পরীক্ষা শুরু হয় এখানে। তারপর ভেতরে যাওয়ার পর ৩০/- টাকা দিয়ে একটা প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার দেখানোর লাইনে দাঁড়াতে হয়। সিরিয়ালে একজন আনসার সদস্য এসে প্রেসক্রিপশন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলে এবং পরীক্ষা লিখে দেয়ার ব্যবস্থা করা হয়। বের হওয়ার পর আনসার সদস্যের কাছ থেকে একটি পরীক্ষার ফরম পূরণ করে স্যাম্পল জমা দিতে হয়।

সাধারণত দিনের রিপোর্ট রাতেই ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন প্রায় কয়েকশো ডাক্তার করোনা পরীক্ষা করতে আসেন।

তথ্যসূত্রঃ- ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. তৌকিতুল আলম

নিজস্ব প্রতিবেদক/আশরাফুর রহমান মেহেদী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।