মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে দেশ জুড়ে মেডিসিন ক্লাবের কর্মসূচি পালন ।

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ৯:৫৯ · ২ মিনিটে পড়ুন
জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে দেশ জুড়ে মেডিসিন ক্লাবের কর্মসূচি পালন ।
লেখার আকার

 ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেডিসিন ক্লাব সারা দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে । কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় ২৬ টি মেডিকেল কলেজে অবস্থিত মেডিসিন ক্লাবের বিভিন্ন শাখায় এসকল কার্যক্রম বাস্তবায়িত হয় । পুষ্পাঞ্জলী অর্পণ ও মিলাদ মাহফিলের পাশাপাশি বিভিন্ন সেবা মূলক কর্মসূচি পালন করা হয় । যার মধ্যে রয়েছে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও হেপাটাইটিস স্ক্রিনিং , রক্তদান , হেল্থক্যাম্প , RBS স্ক্রিনিং ।শোক দিবসকে সামনে রেখে রক্তদান কর্মসূচির আয়োজন করে মেডিসিন ক্লাবের ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট , এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট , ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট , কক্সবাজার মেডিকেল কলেজ সহ বিভিন্ন ইউনিট ।

মেডিসিন ক্লাবের বিভিন্ন শাখা থেকে বিনামূল্যে ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয় । এর মধ্যে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ইউনিট , ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ইউনিট , সেন্ট্রাল মেডিকেল কলেজ ইউনিট , পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিট , রংপুর মেডিকেল কলেজ ইউনিট ,শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট ,শের-ই-বাংলা মেডিকেল কলেজ ইউনিট , মুগদা মেডিকেল কলেজ অন্যতম । জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় বিনামূল্যে ১ লক্ষ লোকের ব্লাড গ্রুপ নির্নয় কর্মসূচী পালন করে মেডিসিন ক্লাব,ময়নামতি মেডিকেল কলেজ ইউনিট। পাঁচ দিন ব্যাপি হেল্থক্যাম্প , রক্তদান সহ বিভিন্ন কর্মসূচী পালন করে । এছাড়া বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পালন করে ইউনিট গুলো । এর মধ্যে রয়েছে এতিমদের মাঝে খাদ্য বিতরন , মসজিদে ফ্যান দান ইত্যাদি । মেডিসিন ক্লাব মূলত মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টদের দ্বারা পরিচালিত একটি একাডেমিক ও স্বেচ্ছাসেবী সংগঠন । স্বেচ্ছায় রক্তদান , বিনামূল্যে ব্লাড গ্রুপিং , থ্যালাসেমিয়া ,হেপাটাইটিস ও বিভিন্ন রোগের স্ক্রিনিং , টিকাদান , হেল্থক্যাম্প , বিনামূল্যে ওষুধ ও শীতবস্ত্র বিতরন সহ মানবসেবা মূলক ও সচেতনতা মূলক কর্মসূচি নিয়মিত পালনের মাধ্যমে মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করেছে এই সংগঠনটি ।

তথ্য  : বাসারাত কাওছার ফাহিম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেডিসিন ক্লাব (২০১৭-১৮)

লেখক : নূর-ই-আফসানা

মুগদা মেডিকেল কলেজ

সেশনঃ- ২০১৫-২০১৬

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।