মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

জনসাধারনের জন্যে প্রধানমন্ত্রীর অনুকরণীয় দৃষ্টান্তঃ ৫ টাকার টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০১৭, ৪:১৫ · ২ মিনিটে পড়ুন
জনসাধারনের জন্যে প্রধানমন্ত্রীর অনুকরণীয় দৃষ্টান্তঃ ৫ টাকার টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা
লেখার আকার

সরকারী হাসপাতালে সর্বসাধারন এর চিকিৎসা নেয়ার জন্যে এক অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তিনি ।
শনিবার সকালে প্রধানমন্ত্রী গাজীপুরে তাঁর মায়ের নামে এই হাসপাতালে পৌঁছে অন্যদের মতোই কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে ফি দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন বোন শেখ রেহানাও।

জানা গেছে, আজ সকাল ৮ টায় সাধারণ একজন রোগীর মতো ৫ টাকা করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের টিকেট কাটেন শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালের কাউন্টারে গিয়ে নিবন্ধন করেন ও চেকআপের ফি দেন। পরে হাসপাতালে তাঁদের চোখ, কানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সকাল সাড়ে ৯ টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের কনসালটেন্টদের সঙ্গে আলোচনায় বসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর অদূরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং চিকিৎসা সেবা নেন। দেশের স্বাস্থ্যসেবা নেওয়ার এই নজির মানুষকে দেশেই স্বাস্থ্যসেবা নেওয়ার বিষয়ে উৎসাহিত করবে বলে আশা করেন তিনি।

২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের যাত্রা শুরু হয়। বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা।

তথ্য ও ছবিঃ বাংলাদেশ জার্নাল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।