মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২ নভেম্বর ২০২৬১৮ কার্তিক ১৪৩৩ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ছদ্মবেশী ডাকাতদের হাতে নিহত হলেন ডা. শাহআলম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ৪:৩৬ · ২ মিনিটে পড়ুন
ছদ্মবেশী ডাকাতদের হাতে নিহত হলেন ডা. শাহআলম
লেখার আকার

 

সীতাকুণ্ডের কুমিরার বাসিন্দা সৌদি আরবের মদিনা হাসপাতালের শিশু বিভাগের সাবেক প্রধান ডা.শাহ আলমকে নির্মমভাবে হত্যা করে মহাসড়কের পাশে একটি নির্জন স্থানে লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমদিকে তাকে অজ্ঞাত হিসেবে চিহ্নিত করা হলেও পরে লাশটি শনাক্ত করেছে তার পরিবারবর্গ। পুলিশ ও ইউপি চেয়ারম্যান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা.শাহ আলম চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গ্রামের শিশুদের সুচিকিৎসা ও সেবা দেয়ার জন্য সৌদি আরবের নামকরা একটি হাসপাতালের ৩০ বছরের চাকুরি ছেড়ে দেশে এসে তিনি গতবছর নিজ বাড়ির সামনেই গড়ে তুলেছিলেন ‘বেবি কেয়ার’ নামক ক্লিনিক। ইতিমধ্যে তার ক্লিনিক শিশু চিকিৎসায় যথেষ্ট সুনামও কুড়িয়েছে। কিন্তু ডা. শাহআলমের সেই স্বপ্ন পূরণ হলো না। দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হলেন তিনি।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাইপাস সড়কে ঢাকামুখী লেনের পাশে গাছপালার ভেতরে এক ব্যক্তির মরদেহ দেখতে পায় সেখানে খেলতে থাকা শিশুরা। পরে এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ দুপুরে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরার বাইপাস সড়কের ওই এলাকাটি অত্যন্ত নির্জন। রাতের আঁধারে ওই এলাকা ভয়ঙ্কর হয়ে ওঠে। ডাকাতদের একটি দল সেখানে আগেও বহু মানুষের অর্থ ও মূল্যবান সরঞ্জাম কেড়ে নিয়েছে।

তারা আরো বলেন, জায়গাটি নির্জন হওয়ায় অন্যত্র খুন করেও এখানে আগেও লাশ ফেলে গিয়েছিল অজ্ঞাত খুনিরা। হতে পারে ওই একই খুনি চক্র লোকটির সর্বস্ব কেড়ে নিতে চাইলে বাধা পেয়ে তাকে হত্যা করে ফেলে যায়। রাতের আঁধারে অর্থ ও মূল্যবান সরঞ্জাম বহন করে নিয়ে যাবার সময় ডাকাতদের পাল্লায় পড়ে খুন হতে পারেন।

তবে পুলিশ এখনো ঘটনার কারণ জানতে পারেনি। সীতাকুণ্ড থানার ওসির দায়িত্বে থাকা শামীম শেখ বলেন, কুমিরায় বাইপাস সড়কটি সমতল থেকে অনেকটা উঁচু। খুনিরা লাশটি মহাসড়কের পাশ থেকে নিচের দিকে ফেলে দিলে সেটি ঝোপের মধ্যে একটি গাছের সাথে আটকে যায়।

তিনি আরো বলেন, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। আঘাত ও রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। ক্লিনিক থেকে ফেরার পথে গাড়ি চালক-হেল্পাররা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করছেন।

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।