মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

চোখের ড্রপ ব্যবহারের নিয়মাবলী

Sarif Sahriarপ্রকাশ: ২৯ মে ২০২০, ৩:৫৮ · ২ মিনিটে পড়ুন
চোখের ড্রপ ব্যবহারের নিয়মাবলী
লেখার আকার

২৯ মে, ২০২০, শুক্রবার

 

ডা. তানিয়া হাফিজ

জেড. এইচ. সিকদার উইমেন মেডিকেল কলেজ (সেশন ‘০৩-০৪)

 

একজন মানুষের জন্য চোখ হলো অমূল্য সম্পদ। চোখ নাই তো দুনিয়া অন্ধকার। আর এই চোখ নিয়েও আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। চোখে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে।

 

বিশেষ করে কনজাংটিভাইটিস (বিভিন্ন ধরনের হয়),  ক্যালাজিওন, স্টাই, ক্যাটারেক্ট, গ্লুকোমা ইত্যাদি।

 

চোখের ড্রপ ব্যবহারের নিয়মাবলীঃ

 

★ড্রপ ব্যবহারের পূর্বে হাত ভালো করে ধোয়া।

 

★যেদিন প্রথম ড্রপের বোতলের ক্যাপ খোলা হবে, সেদিন ড্রপের বোতলের গায়ে তারিখটা লিখে রাখবেন। কারন ড্রপের মুখ খোলার পর ১ মাসের বেশি ঐ ড্রপের বোতল ব্যবহার করা যায় না/উচিৎ নয়।

 

★যদি ড্রপটি সাসপেনশন টাইপ হয় তাহলে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিতে হবে।

 

★এরপর রোগীকে বসিয়ে মাথাটা পিছনের দিকে নিয়ে চোখের উপরের পাতা আলতোভাবে উপরের দিকে টেনে ধরে চোখের কোনায় ড্রপ দিতে হয়।

 

★ড্রপ দেওয়ার পরে অন্তত ১০সেকেন্ড চোখ বন্ধ করে রাখতে হবে।

★ড্রপ চোখে দেওয়ার পরে চোখের কোনায় নাকের পাশটা চেপে ধরতে হবে যাতে নাকে না চলে যায়/চোখ বেয়ে গড়িয়ে না পড়ে।

 

★খেয়াল রাখতে হবে, ড্রপ যেন কর্নিয়াতে না পড়ে এবং ড্রপের নজেল যেন চোখে না ছোয়।

 

★প্রত্যেক চোখে ১ফোটা করে ড্রপ দিতে হয়ে (মানে ২ চোখে ১ ফোটা ১ ফোটা করে দিতে হবে)। এক এর অধিক ড্রপ একই সময়ে দেয়া যাবে না।

 

★যদি আপনার ডাক্তার আপনাকে একের অধিক ধরনের ড্রপ এডভাইস করেন, তাহলে একই সময়ে ২ ধরনের ড্রপ দেয়া যাবে না। অন্তত এক ধরনের ড্রপ ব্যবহার করার ৩০ মিনিট পরে আরেক ধরনের ড্রপ ব্যবহার করতে হবে।

 

★যদি চোখের ড্রপ ও অয়েন্টমেন্ট ২টাই প্রেসক্রিপশনে থাকে, তাহলে আগে ড্রপ ব্যবহার করতে হবে, এরপরে অয়েন্টমেন্ট। আই অয়েন্টমেন্ট ব্যবহারের অন্তত ২ ঘন্টা পরে আবার ড্রপ ব্যবহার করতে হয়।

★ড্রপ ব্যবহারের ফলে যদি চোখ জ্বালাপোড়া বা অন্য কোনো সমস্যা অনুভুত হয়, তাহলে ডাক্তারকে বিষয়টা জানাতে হবে।

 

★পূর্বে যদি কোনো ড্রপ ব্যবহারে আপনার এলার্জীর সমস্যা হয়ে থাকে, তাহলে এবারে আপনার ডাক্তারকে সেই ড্রপটির নাম জানান।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।