মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
অতিথি লেখা

চিকিৎসা শাস্ত্রে উচ্চ শিক্ষা (যুক্তরাজ্য) ||ধারাবাহিক লিখনী -০৩

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ এপ্রিল ২০১৭, ৯:৪৫ · ৯ মিনিটে পড়ুন
চিকিৎসা শাস্ত্রে উচ্চ শিক্ষা (যুক্তরাজ্য) ||ধারাবাহিক লিখনী -০৩
লেখার আকার

চিকিৎসা শাস্ত্রে উচ্চ শিক্ষা (যুক্তরাজ্য) ||ধারাবাহিক লিখনী -০৩
——————————————–

এমবিবিএস / বিডিএস -এ ভালো রেজাল্ট নেই !! তাই বলে যে , বিদেশে উচ্চ শিক্ষা নিতে পারবেন না -এর কোনো ভিত্তি নেই | আপনি এম বি বি এস / বি ডি এস -পাশ করেছেন , IELTS -স্কোর যোগ্য আছে ; মানে আপনি ভর্তি যোগ্য |

✅✅১| প্রথমে যে বিষয়টি বলবো , আপনি বিদেশে পড়তে যাবার আগে নিজের সিদ্ধান্তে অটুট কিনা ? আরেকবার ভাবুন || পরিবারের অভিভাবক -সদস্যদের সাথে কথা বলুন |তারপর সিদ্ধান্ত নিন ।যদি আপনার সিদ্ধান্ত -হ্যা হয় ,তাহলে পরের বিষয়গুলি ফলো করুন |

✅✅২|এম বি বি এস ,বিডিএস – একটি ব্যাচেলর/অনার্স লেভেলের ডিগ্রী | যুক্তরাজ্যে চিকিৎসা বিঁষয়ে পড়তে হলে -এ ডিগ্রী টি যথেষ্ট | অনেকের মনে প্রশ্ন -আমি ১/২/৩ বার সাপ্লি এক্সাম (রি টেক ) দিয়েছি ,আমি আবেদন করতে পারবো কি না ? ? উত্তর -অবশ্যই পারবেন ।আমার ১/২ বছর বেশি সময় লেগেছে ,পাশ করতে । আমি আবেদন করতে পারবো কি না ? অবশ্যই পারবেন ।আবার অনেকে বলবে ,আমার মার্ক ৬০-৭০ এর মধ্যে ,আবেদন করতে পারবো কি না ? উত্তর -হ্যাঁ ,পারবেন । আবেদন গ্রহণ হবে কি না ? উত্তর -অবশ্যই হবে | এবার আসি -কাদের আবেদন গৃহীত হবে না / সম্ভাবনা খুবই কম ? যারা ইন্টার্ণ শীপ শেষের পর -৩/৪ বছরের অধিক ,অনিয়মিত/নিয়মিত চাকুরী করেছেন এবং কোনো রকম উচ্চতর কোর্স / বিষয়ে অধ্যয়ন রত করেন নি ,চাকুরী কালীন সময় | তবে , যদি তারা কোনো সার্টিফিকেট / ট্রেনিং / যেকোনো ট্রেনিং কোর্সে থাকেন ,আবেদন করতে পারবেন | আরেকটি বিষয় বলে রাখি , আপনার IELTS স্কোর যত ভালো হবে ,আপনার ভর্তির সম্ভাবনা ততোই প্রকট থাকবে । এমবিবিএস / বিডিএস ৬০+ মার্ক যথেষ্ট | তবে ২/১ টি বিষয়ে একটু মার্ক বেশি চাইতে পারে , তবে সেটি ৭০ + হলে যথেষ্ট ।আর কিছু নতুন মেডিকেল আছে যাদের WHO -Approval নেই , তারাও আবেদন করতে পারবেন |

✅✅৩| এবার আসি , বাংলাদেশে এমবিবিএস পাশ করে আপনি যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে প্রাকটিস / প্রেসক্রাইব করতে পারবেন কি না ??? উত্তর -না | কারণ যুক্তরাজ্যে এমবিবিএস , অন্য সব স্নাতক বিষয়ের মতন একটি ডিগ্রী |রোগীর ব্যবস্হাপত্র লিখতে হলে অবশ্যই আপনাকে GMC -General Medical Council ,UK -এর রেজিস্টেশন থাকতে হবে |এই রেজিস্টে্রেশন পেতে হলে ( BMDC -অনুরুপ ) , আপনাকে অবশ্যই PLAB (Professional & Linguistic assessments Board ) exam পাশ করতে হবে |অথবা MRCP করে GMC থেকে রেজিস্ট্রেশন নিতে হবে |তবে PLAB পরীক্ষায় বসতে হলে ,অবশ্যই IELT-7.5 (Total) & কোনো মডিউল -এ 7 -এর নিচে হলে হবে না |প্লাব পাশ করলে ,Plab part-2 , ২ বছরের মধ্যে পাশ করে আপনি যুক্তরাজ্যে GP হিসেবে প্রাকটিস করতে পারবেন | আর MRCP -এর 3 টা পার্ট কমপ্লিট করে GMC রেজিস্টেরশন নিতে সময় লাগবে ৪ বছরের মতোন , তবে রেজিস্ট্রেশনের এক্ষেত্রে IELTS -7.5 বাধ্যতামূলক নয় , আপনি ট্রেনিং করলে ,আপনার প্রফেসর / ট্রেইনার রেফারেন্স করবে আপনাকে & ট্রেনিং সময় অর্জিত স্কিল কে,IELTS -7.5 সমতুল্য ধরা হবে |

✅✅৪| এবার আসি ,আপনি কিভাবে পড়তে চান ? ক্লিনিকাল /নন ক্লিনিকাল | সিদ্ধান্ত -আপনার । ক্লিনাকাল হলে MRCP/ MRCA/ MRCS/FRCS করতে হবে |। নন- ক্লিনিকাল হলে , মাস্টার্স / ডিপ্লোমা /এম ফিল / পোস্ট গ্রেড সার্টিফিকেট কোর্স / মাস্টারস রিসার্চ |। স্কলারশীপ সহ / নাকি ছাড়া ? স্কলারশীপ এর প্রথম & প্রধান শর্ত IELTS স্কোর ৭/৭.৫+ বাধ্যতামূলক |

✅✅৫| এবার আসি , কি কি স্কলারশীপ আছে , বাংলাদেশি স্টুড্ন্টদের জন্য ? ধরনগুলি আগে জেনে নেই – **যুক্তরাজ্য সরকার কর্তৃক, * *বিশ্ব বিদ্যালয় কর্তৃক ,** বিভিন্ন সংগঠন / প্রতিষ্ঠান/ সংস্হা কর্তৃক | প্রচলিত স্কলারশীপ গুলি কি কি ?? – 1. British chevening scholarship 2. Commonwealth Scholarship 3.Commonwealth shared scholarship 3. University Scholarship 4 .Erasmus Mundus Scholarship .স্কলারশীপের একটি নির্ধারিত ডেডলাইন থাকে সেটি খেয়াল করবেন | যেমন -Commonwealth / Erasmus Mundus -কোর্স শুরুর বেশ কয়েক মাস আগে থেকে আবেদন শুরু করে | বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আপনাকে স্কলারশীপের জন্য যোগ্য হিসেবে মনোনীত হতে হবে , সেটি Commonwealth scholarship এর জন্য | প্রতি বছরের মার্চে এই ডেডলাইন শেষ হয়ে যায় | তাই -২০১৭ আর আবেদনের সুযোগ নেই , কারণ এখন এপ্রিল এর শুরু | বাকি স্কলার শীপ গুলি ভার্সিটির আবেদনের সাথে করতে হয় |

✅✅৬|এবার আসি কিভাবে ভর্তি / স্কলারশীপের জন্য আবেদন করবেন !! প্রথমে Google -এ কতকুলি সাইট সার্চ করুন – UCAS, British Council , IDP Ielts ,Findmaters etc App -এ বের করুন | তারপর প্রয়োজনে সাইট গুলিতে রেজিস্টেশন করতে হতে পারে , রেজিস্ট্রেশনের জন্য ইমেল আইডি লাগবে | পরবর্তি লগ ইন এর জন্য আইডি পাসওয়ার্ড সংরক্ষিত রাখুন | প্রতিটি সাইটে আপনি কিছু অপশন পাবেন -যেমন , Choose Your Subject / Area of Study , Level of course -Msc/PgCert/MResearch/Mphil/Diploma, Type of course – Taught / Distance (অবশ্যই Taught যারা UK তে অবস্হান করে পড়তে চান ), Location -London / Birmingham /Leicester / Bristol etc .এর পরে সার্চ রেজাল্ট হিসেবে অনেক গুলি ভার্সিটি র নাম আসবে , সিলেক্ট করুন | বিশ্ববিদ্যালয়ের ওয়েব এ ক্লিক করে আবেদন শুরু করুন |আবেদন শুরু করার আগে সমস্তRequirements ,Fees ,Fundings ,Location ,Accommodation ,Transport চেক করুন | তারপর আপনাকে Varsity er application এ একটি SOP / statement of Purpose ( Subject টি নিয়ে কেন পড়তে চান , ভবিষ্যত পরিকল্পনা -ইত্যাদি লিখুন মিনিমাম ১০০০ শব্দ | তারপর আবেদন সাবমিট করুন | Application no / Reference no . save করে রাখুন |

✅✅৭| এবার আসি Scholarship প্রসংগে , আগে স্কলারশীপ রিকোয়ারমেন্ট ভালো করে পড়ুন | তারপর খুবই সুন্দর করে গুছিয়ে ২০০০ +শব্দে SOP লিখে রেডি করুন |Varsity Requirements যদি সঠিক থাকে , তবে স্কলারশীপের জন্য আবেদন করুন |

✅✅৮| এবার আসি কিভাবে সমস্ত পেপারস রেডি করবেন ? প্রথমে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে কোন সেশনে আসবেন আপনি ???জানুয়ারী / সেপ্টম্বর ???? জানুয়ারী সেশনে সাধারণত যুক্তরাজ্য/ ইইউ শির্ক্ষার্থী অনেক বেশি থাকে | তাই , আবেদন করতে পারেন , তবে Scholarship নাই বললেই চলে | ভিসা পাওয়া যায় ,তবে একটু টাফ সব কিছুই | এ সেশন না পথন্দ করাই ভালো | পরের সেশন -সেপ্টম্বর | বাংলাদেশ দের জন্য পারফেক্ট ,এ সেশনে ইউকে/ইইউ স্চুড্ন্ট খুবই কম থাকায় , ভিসা সম্ভাবনা -১০০% থাকে |আবেদন করার পু্র্বে ,আপনার পাসপোর্ট কপি সহ অন্যান্য পেপারস রেডি রাখুন | বিশ্ববিদ্যালয়ে -আবেদন করার জন্য যে পেপারস গুলি লাগবে ,১| পাসপোর্ট ২। কেনো ভিসা থাকলে তার কপি ৩| পুর্বের কোনো ভিসা বাতিল হলে তার কপি ৪| এসএসসি /এইচএসসি সার্টিফিকেট + ট্রান্সক্রিপ্ট ৫| ইন্চারনশীপ ৬| BMDC , রেজিস্টের্টেশন ৭|রেফারেন্স লেটার (অধ্যাপক হলে ভালো হয় – ২ জনের রেফারেন্স লেটার ) ৮| চাকুরী করলে ,অভিজ্ঞতা পত্র |

✅✅৯| শুরু করবেন কিভাবে ??? প্রথমে IELTS -exam দিন । রেজাল্ট ১৪ দিন পর পাবলিশ করে | UKVI IELTS এক্সাম রেজাল্ট হাতে পাবার পর আর বিন্দু মাত্র দেরি করবেন না | এরপর বিশ্ববিদ্যালয় গুলিতে আবেদন করুন | সর্বোচ্চ ০৪ টি ভার্সিটি তে আবেদন করুন | আবেদন কমপ্লিট করতে কমপক্ষে ১৫ দিন লাগতে পারে , ভার্সিটি এখন থেকে দেখতে পারেন । আবেদন করার ৭/১৪ দিনের মধ্যে অফার লেটার চলে আসে |তারপর Bank eভার্সিটির টিউশন ফি জমা দিন | বাংলাদেশ এ- EBL bank সবথেকে দক্ষ । এরা ১ দিনে স্টুডেন্ট একাউন্ট ওপেন করে , পরের দিন /ঐ দিন ই টাকা পাঠায় | টাকা পাঠানোর ৩/৫ দিনের মধ্যে আপনাকে ভার্সিটি টাকা প্রাপ্তির কথা মেইল করবে | আপনি সব থেকে ভালো হয় যদি ব্যাংকে টাকা রাখতে পারেন আগে ( ভার্সিটি তে আবেদন এর আগে ) , কারণ ব্যাংকের স্টেটমেন্ট -এ কমপক্ষে ১৫/২০ লাখ টাকা , কমপক্ষে ১ মাস আগে থেকে ডিপোজিট আছে তা দেখাতে হয় |ভারসিটি টিউশন ফি পেলে আপনাকে -অনলাইন স্কাইপি ইন্টার ভিউ জন্য তারিখ দিবে ৭/১০ দিনের ভিতর | এরপর ইন্টার ভিউ রেজাল্ট ৩/৫ দিনের মধ্যে জানাবে এবং Confirmation Letter (CAS letter ) পাঠাবে ৭/১০ দিনের মধ্যে |ইন্টার ভিউ খুব সহজ হয় ( জাস্ট আপনার পেপারস আর কথার মিল আছে কি না , ভার্সিটি , কোর্স নিয়ে ১/২ টা প্রশ্ন করবে , যেমন – ভার্সিটির ঠিকানা
, কোর্স গুলির নাম ইত্যাদি (পরে আরেক দিন এ বিষয়টি নিয়ে ডিটেইলস লিখবো ) | এরপর সন্তুষ্ট হলে ৫/৭ দিনের মধ্যে CAS letter পাঠাবে | তারপর আপনি Visa জন্য অ্যাপ্লাই করবেন |ভার্সিটি ইন্টার ভিউ & Visa র জন্য ইন্টারভিউ একই রকম প্রায় | Visa Interview এর ৭/১০ দিনের মধ্যে Visa পাবেন | আমি সৌভাগ্যবানদের মধ্যে ০১ জন ছিলাম । মাত্র ১ দিনে Visa পেয়েছি ( অবিশ্বাস্য ) | ডাক্তারদের ভিসা হয় প্রায় 100 % |

✅✅১০ | যে কাজগুলি করবেন না ! ! -কোনো মিথ্যে তথ্য দিবেন না | আত্নীয় স্বজন ইউকে তে থাকলেও , না বলাই ভালো , প্রশ্ন কম করবে | আবেদন পত্রে এম বি বি এস রেজাল্ট *****পাশ **** লিখবেন না । মার্ক কত % (৬০%,৭০% ) সেটা লিখবেন | বার্থ সার্টিফিকেট & পিতার বার্থ সার্টিফিকেট ইংরেজীতে কেনো অক্ষর যেনো ভুল না থাকে খেয়াল করবেন | কোনো সার্টিফিকেট হারিয়ে ফেললে জিডি করি নোটারী করে ইংরেজিতে ট্রান্সলেট করুন & আবেদন এ সেটি উল্লেখ করবেন | কোনো ভিসা রিফিউজাল হিস্ট্রি থাকলে সেটি উল্লেখ করুন |স্চুডেন্টদের এ ভিসা টাইপ কে – Tier -4 (General student visa ) বলে ||

✅✅১১| যারা বিবাহিত আছেন ,তাদের মাঝে যে কেউ Tier -4 ভিসা পেলে , স্বামী/ স্ত্রী / সন্তান ডিপেন্ডেন্ট ভিসা -তে যেতে পারবেন | যারা ডিপেন্ডেন্ট ভিসা তে যাবেন , তাদের কোনো ভার্সিটি আবেদন না করলেও চলবে | তারা চাকুরী ও করতে পারবেন / পড়াশুনা করতে পারবেন | যতখুশি ততো কাজ করতে পারবেন , টাকা ইনকাম করতে পারবেন অনেক বেশি |তাই বিয়েটা করলে সুবিধা বেশি পাবেন ||| ( ভিসা & ভিসা টাইপ ইত্যাদি নিয়ে আরেকদিন আলোচনা করবো )
———————————————-

পরবর্তী টপিকস – Interview( Varsity& Visa) , PLAB , MRCP – Details .

ডা: সুমন প্রধান |
রংপুর মেডিকেল কলেজ , ব্যাচ -৩৮ তম |
লন্ডন , যুক্তরাজ্য ||

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।