সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসকদের প্রণোদনা: সরকারি-বেসরকারি বিভাজন?

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ এপ্রিল ২০২০, শনিবার:

গত ২৩ এপ্রিল ২০২০ (বৃহস্পতিবার) বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগ (অনুবিভাগ-১, অধিশাখা-৪) এ নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ এ সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারী দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হলে, তার ক্ষতিপূরণ সরকার প্রদানের সিদ্ধান্ত নিয়ে একটি পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সরাসরি সেবা দেবেন, তারা করোনাভাইরাস পজিটিভ হলে সরকারি বিধি অনুযায়ী গ্রেড-ভিত্তিতে সরকার ঘোষিত প্রণোদনা পাবেন।

প্রণোদনার প্রতিশ্রুতি দিলেও প্রকাশের পর থেকেই চিকিৎসক সমাজে সমালোচিত হচ্ছে উক্ত ঘোষণা। কারণ, সরকারি চাকরিরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কথা থাকলেও বেসরকারি হাসপাতালগুলোতে ঝুঁকিপূর্ণ পরিবেশে সেবাদানকারীদের কোন উল্লেখ উক্ত পরিপত্রে নেই।

করোনা সংকটের শুরু থেকেই বাংলাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ঐক্যবদ্ধভাবে সম্মুখ যোদ্ধা হিসেবে এই মহামারি প্রতিরোধ ও প্রতিকারের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। দেশে মোট ডাক্তারদের মধ্যে মাত্র ১২.২% ডাক্তার কোভিড -১৯ এর চিকিৎসাসেবা দানে সরকারিভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।

শিল্পী: সূত্র চাকমা

অথচ এখন পর্যন্ত আক্রান্ত আড়াইশজনের বেশি চিকিৎসক-নার্স এবং দেড়শতাধিক স্বাস্থ্যকর্মীদের মধ্যে সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ের স্বাস্থ্য সেবা দানকারীই রয়েছেন। এর মধ্যে বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, অপারেশন থিয়েটার, আইসিইউ ও ফিভার ক্লিনিকে দায়িত্ব পালন করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যাই বেশি। অর্থাৎ, কোভিড-১৯ ডেটিকেটেড হাসপাতালের বাইরে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই বেশি আক্রান্ত হয়েছেন, যেহেতু তারা যথাযথ সুরক্ষা ছাড়াই অসনাক্ত রোগীদের কাছে যাচ্ছেন বেশি।

উক্ত প্রণোদনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মত প্রকাশ করেছেন বিভিন্ন ডাক্তারগণ।

চট্টগ্রাম মেডিকেল কলেজের এক সাবেক শিক্ষার্থী বলেছেন, “কেন এই বিভাজন? করোনা রোগীর চিকিৎসা করে করোনায় আক্রান্ত হলে কোন ক্ষতিপূরণ কিংবা প্রণোদনা যদি বেসরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাওয়ার অধিকার না থাকে, তাহলে তাদের কাছ থেকে করোনা রোগীর চিকিৎসা রাষ্ট্র কিভাবে আশা করে? বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি কিংবা প্রাইভেট চেম্বারে রোগী দেখার ব্যাপারে হুকুমজারি কিভাবে করে?”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসক বলেছেন, “সরাসরি করোনা রোগীর চিকিৎসা হয় শুধু করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে। তার মানে-
১. অন্য প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে গিয়ে করোনা রোগীর থেকে করোনা আক্রান্ত হলে কেউ এই প্রণোদনা পাবেন না।
২. সরকারি স্বাস্থ্য কর্মী (ডাক্তার-নার্স-স্যাকমো-ওয়ার্ড বয়-আয়া-এম এল এস এস) যারা করোনা ডেডিকেটেড হাসপাতাল ছাড়া অন্য সরকারি হাসপাতালে (উপজেলা হেলথ কমপ্লেক্স, সদর হাসপাতাল,মেডিকেল কলেজ হাসপাতাল) কাজ করতে গিয়ে করোনা রোগীর থেকে করোনা আক্রান্ত হবেন, তারা এই প্রণোদনা পাবেন না।
৩. সরকারি ডাক্তার ছাড়াও অন্যান্য ডাক্তার (এম এস-এম ডি-ডিপ্লোমা রেসিডেন্ট,অনারারি মেডিকেল অফিসার, এফ সি পি এস ট্রেইনি,ইন্টার্ন ডাক্তার) যারা সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইন্সটিটিউট গুলোতে কাজ করেন তারা যদি চিকিৎসা দিতে গিয়ে করোনা আক্রান্ত রোগী সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হন, তাহলে এই প্রণোদনা পাবেন না।

এই প্রণোদনা তাহলে কাদের জন্য? এটা কি প্রণোদনা নাকি প্রহসন?”

দেশের স্বাস্থ্য কাঠামোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালরকারী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার বাইরে রাখায় নিকট ভবিষ্যতে স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করছেন অনেকে।

নিজস্ব প্রতিবেদক /সিলভিয়া মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।