মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
চিকিৎসা সহায়ক

চিকিৎসকদের জন্যে সার্জারির প্রচলিত কেইস নিয়ে অনলাইন সেশন আয়োজন প্ল্যাটফর্মের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২০, ৮:১০ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের জন্যে সার্জারির প্রচলিত কেইস নিয়ে অনলাইন সেশন আয়োজন প্ল্যাটফর্মের
ছবিঃ Acute Surgical Cases: Roadmap for Gps- এর পোস্টার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৭ সেপ্টেম্বর ২০২০, সোমবার

গত ৬ সেপ্টেম্বর, রবিবার রাত ৮ টায় প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত হয় মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও জিপিদের জন্য ‘Acute Surgical Cases: Roadmap for Gps’ শীর্ষক একটা সেশন। ক্লাসটি নেন শ্রদ্ধেয় ডা. আবু হানিফ পাভেল।

ছবিঃ Acute Surgical Cases: Roadmap for Gps- এর পোস্টার

ডা. আবু হানিফ পাভেল রংপুর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক। রংপুর বিভাগের তিনি একজন স্বনামধন্য সার্জন এবং মেডিকেলের শিক্ষার্থীসহ সকলের নিকট তিনি অত্যন্ত সুপরিচিত।

প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত এই সার্জিক্যাল সেশনে স্যার মূলত আলোচনা করেন সার্জারির প্রচলিত কেইসগুলো একজন জিপি হিসেবে কিভাবে ডায়াগনোসিস করা যায়, কখন অপারেশন করতে হবে, কখন ও কিভাবে রেফার করতে হবে, অপারেশনের আগে ও পরে কি করণীয় প্রভৃতি নিয়ে।

তারই পরিপ্রেক্ষিতে তিনি গুগল মিটে সার্জারির প্রচলিত কেইসগুলোর উপর ক্লাস নেন। ১ ঘন্টা ৪৫ মিনিটের এই ক্লাসে উপস্থিত ছিলো ২০০ জনের অধিক মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকসহ আরো অনেকে।

ক্লাস শেষে তাদের মতামত সম্পর্কে জানতে চাইলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী বলেন,

“স্যারের ক্লাস খুব ভালো লেগেছে। সার্জারীর কিছু প্রচলিত কেস আছে, যেগুলো না শিখলেই নয়। তিনি অত্যন্ত সাবলীলভাবে সেই কেইসগুলো বুঝিয়ে দিয়েছেন ক্লাসে।”

ক্লাসে উপস্থিত একজন ইন্টার্ন চিকিৎসক বলেন,

“আমার আগে সার্জারীর কেইসগুলোর প্রতি একটি ভীতি কাজ করতো। ইন্টার্ন সময়ে ওয়ার্ডে এসে তাই অনেক কিছুই বুঝে উঠতে পারি না। আজকে তা অনেকাংশেই সহজ হয়ে গেলো। তাছাড়া জিপি-এর জন্য সার্জারির প্রচলিত কেইসগুলোর অনেক প্রয়োজনীয়। স্যারকে অনেক ধন্যবাদ, তার মূল্যবান সময়ের এতোটা অংশ আমাদের ক্লাসে দেওয়ার জন্য। আশা করি স্যার আরো ক্লাস নিবেন আমাদের।”

এছাড়া পরবর্তীতে ডা. আবু হানিফ পাভেল স্যার সার্জারির প্রচলিত কেইসগুলোর উপর আরো কিছু সেশন নিবেন বলে জানিয়েছেন প্ল্যাটফর্মকে।

“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” বাংলাদেশের চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। চিকিৎসক সমাজের উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে এই সংগঠন৷

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ!

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। আজ (২৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা কর্তৃক জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এ শর্ত আরোপ করা হয়েছে। যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে পৌঁছেছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল 

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল ‘অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল’ চক্ষুরোগ সংক্রান্ত প্রশিক্ষণ দিতে চট্টগ্রামে পৌঁছেছে। একটি এমডি-১০ মডেলের উড়োজাহাজে স্থাপিত উড়ন্ত চক্ষু হাসপাতালটি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত…

১৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এক্সরে থেকে রোগ নির্ণয় করবে এআই, বুয়েট শিক্ষার্থীদের আন্তর্জাতিক পুরস্কার অর্জন

সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ এক্স-রে চিকিৎসায় সহায়তা করবে, এমন এক মেশিন লার্নিং মডেলের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল অস্টিওঅ্যাসিস্ট। এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণে করে রোগ নির্ণয়, অসুখের মাত্রা নির্ণয় এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে ডাক্তারের…

১১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।