বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসকদের ওয়েলফেয়ার ট্রাস্ট হচ্ছে

“বলতে শিখি নাই-রোগী দেখতে শিখেছি”-মাইক্রোফোন হাতে অকপট স্বীকারোক্তি ডাঃ শম্পা বিশ্বাসের । আজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কনফারেন্স হলে “ক্যান্সার আক্রান্ত ডাঃ শম্পা বিশ্বাসের চিকিৎসার তহবিল সংগ্রহ অনুষ্ঠান” আয়োজন করে গাইনী ও অবস বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল । নিজ বক্তব্যের শুরুতে মানব সেবায় ব্রতী একজন চিকিৎসকের প্রতিশ্রুতি স্মরণ করে ডাঃ শম্পা বিশ্বাস এই আয়োজনের প্রতি সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পরবর্তি চিকিৎসা শেষে তিনি যেন ক্যান্সার সারভাইভর্স হিসেবে সবার মাঝে ফিরে আসতে পারেন-সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন । অনুষ্ঠানের সূচনা বক্তব্যে গাইনী ও অবস বিভাগের অধ্যাপক ডাঃ ফাতেমা আশরাফ ডাঃ শম্পা বিশ্বাসের পাশে দাঁড়াতে গিয়ে কিভাবে চিকিৎসক সমাজ একতাবদ্ধ হয়েছে, কিভাবে অল্প কিছু দিনের মধ্যে প্রয়োজনীয় অর্থের সিংহভাগ যোগার করা সম্ভব হয়েছে বিস্তারিত বর্ণনা করেন । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাইনী অবস বিভাগের প্রধান ডাঃ ফারহানা দেওয়ান, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মজিবর রহমান, সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান,শিশু বিভাগের প্রধান অধ্যাপক সুফিয়া, বিএমএ’র সাংগঠনিক সম্পাদক এবং হাসপাতালের সহকারী পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া,ভাইস প্রিন্সিপাল অধ্যাপক এম এ রশিদ,রেনেটা লিমিটেডের হেড অফ মার্কেটিং জনাব মনোয়ার হোসেন । ফরিদপুর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সেলিম মোস্তাঞ্জির তাঁর বক্তব্যে চিকিৎসকদের জন্য কল্যাণ তহবিল গঠন করার প্রস্তাব করেন । তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য চালু হওয়া কর্পোরেট ইনস্যুরেন্সের মত চিকিৎসকদের জন্য অনুরূপ ব্যবস্থা নেয়া যায় কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন । বিএমএ’র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া তাঁর বক্তব্যের শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএমএ মহাসচিব অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সেনাল স্যারের অনুপস্থিতির জন্য উপস্থিত সুধীর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন । চিকিৎসকদের কল্যাণ তহবিল সম্পর্কে তিনি বলেন, গত দু মাসে বিএমএর পক্ষ থেকে চিকিৎসকদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে ৭-৮টি চিঠি সাধারণ চিকিৎসকদের উদ্দেশ্যে লেখা হয়েছে । ডাঃ শম্পা বিশ্বাসের জন্য বিএমএ মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সেনাল স্বাক্ষরিত চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, বিএসএমএমইউসহ বিভিন্ন হাসপাতালে পোস্টার টানানো হয়েছে এবং বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্রাণ গোপাল দত্তের ঐকান্তিক প্রচেষ্টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাঃ শম্পা বিশ্বাসের জন্য সাহায্য চেয়ে চিঠি পৌঁছানো হয়েছে । অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া আরো বলেন, বর্তমানে চিকিৎসকদের জন্য একটি ট্রাস্ট গঠন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে । অনুষ্ঠানে আগত চিকিৎসকদের ব্যক্তিগত অনুদানের পাশাপাশি সবশেষে রেনেটা লিমিটেডের পক্ষ থেকে হেড অফ মার্কেটিং জনাব মনোয়ার হোসেন ডাঃ শম্পা বিশ্বাসের হাতে “দশ লক্ষ টাকা”র একটি চেক হস্তান্তর করেন । উল্লেখ্য যে ইতিপূর্বে রেনেটা লিমিটেড আরেকজন চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাঃ মিজানুর রহমান মুনের উচ্চতর চিকিৎসার্থে পঁয়ষট্টি লক্ষ টাকা অনুদান দেয় চিকিৎসকদের কল্যাণে তাঁদের কৃতজ্ঞতা এবং দায়বদ্ধতার নিদর্শন হিসেবে । ডাঃ শম্পা বিশ্বাসের বক্তব্য দিয়ে আমি ডাঃ মোহিব নীরব, “প্ল্যাটফর্ম” এর পক্ষে শেষ করছি-“আপনারা আজ যেভাবে আমার পাশে দাঁড়ালেন, পূনর্জন্মে আমি আবার চিকিৎসক হতে চাই, আশীর্বাদ করবেন যেন সারা জীবন মানুষের

ডাঃ শম্পা বিশ্বাস
ডাঃ শম্পা বিশ্বাস

সেবা করতে পারি” ।

৩০ এপ্রিল, ২০১৪, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

6 thoughts on “চিকিৎসকদের ওয়েলফেয়ার ট্রাস্ট হচ্ছে”

  1. আমরাও একটা ভালো খবরের আশায় রইলাম!
    প্রতিবেদককে ধন্যবাদ, অনুষ্ঠানের সুন্দর বর্ণনার জন্য।

  2. কথাটা অসাধারণ লাগলো,
    আপনারা আজ যেভাবে আমার পাশে দাঁড়ালেন, পূনর্জন্মে আমি আবার চিকিৎসক হতে চাই, আশীর্বাদ করবেন যেন সারা জীবন মানুষের সেবা করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।