মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
শোক সংবাদ

চলে গেলেন লাকসামের গরীবের ডাক্তার খ্যাত ডা. যোগেশ চন্দ্র রায়

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ৪:৪১ · ২ মিনিটে পড়ুন
চলে গেলেন লাকসামের গরীবের ডাক্তার খ্যাত ডা. যোগেশ চন্দ্র রায়
লেখার আকার

১৬ ডিসেম্বর, ২০১৯

লাকসামের গরীবের ডাক্তার খ্যাত জনপ্রিয় চিকিৎসক ডা. যোগেশ চন্দ্র রায় আর নেই। গতকাল ১৫ ডিসেম্বর, ২০১৯ রবিবার বেলা ১১ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)।

তিনি লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন চিকিৎসা কর্মকর্তা ও পৌর শহরের উত্তর লাকসাম এলাকার বাসিন্দা রংপুর পলি ক্লিনিকের সত্ত্বাধিকারী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। রাত সাড়ে ৮টায় তাঁর মরদেহ লাকসাম পৌর শহরের মহাশ্মশানে দাহ করা হয়। জনপ্রিয় এই চিকিৎসকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. যোগেশ চন্দ্র রায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.রাজিব রায়ের বাবা।

ডা. যোগেশ চন্দ্র রায়ের মৃত্যুতে লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. ইউনূস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, লাকসাম পৌরসভার প্যানেল মেয়র মো. বাহার উদ্দিন বাহার, লাকসাম প্রেস ক্লাবের সভাপতি মো. তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরা, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. আবদুল বারী মজুমদারসহ লাকসামের ব্যবসায়ী ও সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত ডা. যোগেশ চন্দ্র রায়ের আদি নিবাস রংপুরে। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরীরত অবস্থায় অন্যত্র বদলী হওয়ায় তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন এবং এই এলাকার মানুষের সেবার ব্রত নিয়ে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর জীবদ্দশায় চিকিৎসা সেবা দিয়ে এই এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নেন। ডা. যোগেশ চন্দ্র রায় এর মৃত্যুতে লাকসাম বাজার ব্যবসায়ী সমিতি তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুই ঘন্টা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

খাওয়ার স্যালাইনের সহউদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মারা গেছেন

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ জনস্বাস্থ্য গবেষক, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের সহউদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে গত ২২ অক্টোবর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ২৪…

২৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

হৃদরোগে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধানের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ জুলাই, ২০২২, রবিবার গতকাল ৩০ জুলাই, ২০২২ ম্যাসিভ কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মোত্তাকিন আহমেদ মাসুদ মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল…

৩১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেলের কার্ডিওলজি বিভাগের সহাকারী রেজিস্ট্রারের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন, ২০২২, বুধবার আজ ১৫ জুন, ২০২২, বুধবার লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.জাহিদ হাসান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ বুধবার রাতে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।