শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চলমান লকডাউনে পুলিশ কর্তৃক চিকিৎসকদের হয়রানি প্রসঙ্গে “প্ল্যাটফর্ম” এর প্রতিবাদলিপি

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

চিকিৎসকেরা মুভমেন্ট পাসের আওতামুক্ত জানার পরেও দেশব্যাপী চলমান সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে হসপিটালে ডিউটি করতে যাওয়া চিকিৎসকেরা রাস্তাঘাটে পুলিশ কর্তৃক হয়রানির সম্মুখীন হচ্ছেন। এ প্রসঙ্গে গতকাল (সোমবার) প্রতিবাদলিপি প্রকাশ করেছে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি”।

নিচে প্রতিবাদলিপিটি হুবহু তুলে ধরা হল:

অত্যন্ত দু:খের সাথে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ মহামারিতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় চলমান লকডাউনকে কেন্দ্র করে সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকগণ কর্মস্থলে যাতায়াতকালে নিগ্রহ ও হয়রানির শিকার হচ্ছেন। সরকার কর্তৃক প্রদত্ত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশনায় স্বাস্থ্যসেবার সাথে জড়িত ব্যক্তিবর্গকে নিষেধাজ্ঞার বহির্ভূত রাখার পরেও ইতিমধ্যেই রাজধানীতে বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে বিভিন্ন সড়কে হয়রানি করা, গাড়ি আটকে রাখা এমনকি জরিমানাও করেছে পুলিশ।

গত ১৮ এপ্রিল (রোববার) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে পুলিশ চেকপোস্টে আটকানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং স্বাচিপ, বিএসএমএমইউ শাখার সদস্য ডা. সাঈদা শওকত জেনি’র গাড়ি। তাঁর গায়ে বিএসএমএমইউ এর লোগোযুক্ত এপ্রোন, হাসপাতালের লোগো চিহ্নিত গাড়ি এবং উক্ত প্রতিষ্ঠানের পরিচালক কর্তৃক ইস্যুকৃত অনুমতিপত্র দেখানোর পর এগুলোকে ভুয়া দাবি করে পুলিশ সদস্যরা এবং আক্রমণাত্মক ভাবে জেরা ও হেনস্তা করে। অন্যদিকে মুভমেন্ট পাস ও আইডি কার্ড থাকার পরেও এক চিকিৎসক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ডিউটিতে যাওয়ার সময় সংসদ ভবনের পর থেকেই রিকশা থামিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফলশ্রুতিতে উক্ত চিকিৎসককে পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছাতে হয়। যেখানে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সম্মুখসারিতে থেকে কাজ করে চলেছেন সেখানে বারবার চিকিৎসক পরিচয় দেবার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরণের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” দেশের এই সংকটময় পরিস্থিতিতে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণের উপর এ ধরণের অসহিষ্ণু ও হয়রানিমূলক কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অনতিবিলম্বে এ পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য জোর দাবি জানাচ্ছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।