বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

গাড়ি চাপায় নিরাপত্তারক্ষীর মৃত্যু ; জামিন আবেদনে বলা হল – ‘ডাক্তারদের অবহেলায় ভিক্টিমের মৃত্যু’!

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

গাড়ি চাপায় নিরাপত্তারক্ষীর মৃত্যুর হলেও জামিন আবেদনে বলা হয়েছে – ‘ডাক্তারদের অবহেলায় ভিক্টিম মৃত্যুবরণ করেন’!

গত ৩০ মার্চ রাত ১১.৩০ মিনিটে বনানী বনানীর ১২ নম্বর সড়কে মেহেদি মালেক সজীবের চালানো গাড়িতে (ঢাকা মেট্রো ঘ ১৮-৬৫৩১) চাপা পড়েন দীন মোহাম্মদ (৫০) নামের এক নিরাপত্তাকর্মী।

আসামী মেহেদী মালেক সজীবের গাড়ি।

পরবর্তীতে পথচারীদের সহায়তায় দীন মোহাম্মদকে সংকটাপন্ন অবস্থায় নিকটবর্তী বনানী ক্লিনিকে নেয়া হলে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে প্রেরণ করা হয়। কুর্মিটোলা হাসপাতাল থেকে তার নিয়োগদাতা প্রতিষ্ঠানের (ম্যাক্স সিকিউর লিমিটেড) উদ‍্যোগে ন‍্যশনাল ইন্সটিটিউট অফ নিওরোসায়েন্স ও হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি ৩১ মার্চ সকাল ৮.৩০ ঘটিকার দিকে মৃত্যুবরণ করেন।

গত ১০ এপ্রিল বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় দাখিল করা আসামীর হলফনামার একাংশ। ছবি – জুলকারনাইন সায়ের।

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের বরাতে জানা যায়, তাঁর জোরাজুরিতে ম্যাক্স সিকিউর লিমিটেড-এর পক্ষ থেকে নিরাপত্তা কর্মী দীন মোহাম্মদের গাড়ি চাপায় মৃত্যুর ঘটনায় ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ ধারায়, রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করা হয়েছিল।

পরবর্তীতে আসামীর জামিন আবেদন ও হলফনামায় ‘ডাক্তারদের অবহেলায় ভিক্টিম মৃত্যুবরণ করেছেন’ – বলে উল্লেখ করা হয়।

গত ১০ এপ্রিল বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় দাখিলকরা হলফনামার (সূত্রঃ বনানী থানার মামলা নং-০৬ (৪) ২০২৫, ধারাঃ ২০১৮ সনের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫।) ৪নং পয়েন্টে উল্লেখ করা হয়েছে – “ভিকটিম সিএনজি এর আড়াল থেকে নিয়ম বর্হিভূত ভাবে দ্রুত রাস্তা পার হইতে গিয়া আমার গাড়ীর বাম পাসের দরজার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। স্থানীয় লোক তাৎক্ষনিক বনানী ক্লিনিকে নিয়ে যায় এবং সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়, সেখান থেকে ৩১/০২/২০২৫ ইং তারিখে রাত ৩.৩০ ঘটিকায় পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে পরের দিন সকাল ৮.৩০ ঘটিকায় ভিকটিম মৃত্যুবরন করেন। ডাক্তারদের ভুল সিদ্ধান্ত তথা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়ার কারনে ঘটনার ২ দিন পরে ভিকটিম মৃত্যুবরন করেন। ঘটনাটি সম্পূর্ন অনিচ্ছাকৃত একটি দুর্ঘটনা মাত্র। এতে আমার কোন দোষ ছিল না।”

গত ১০ এপ্রিল বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় দাখিল করা আসামীর জামিন আবেদনের একাংশ। ছবি – জুলকারনাইন সায়ের

একইদিনে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় দাখিল করা জামিন আবেদনেও বলা হয়েছে – “দুর্ঘটনার পর রাত্র ১১.২০ ঘটিকায় ভিকটিমকে বনানী ক্লিনিকে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য বনানী ক্লিনিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করে এবং সেখানে ১ দিন চিকিৎসার পর ৩১/০৩/২০২৫ ইং তারিখে রাত্র ৩.৩০ ঘটিকার সময় ভিকটিমকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। পরের দিন ০১/০৪/২০২৫ ইং তারিখে সকাল ৮.৩০ ঘটিকার সময় ভিকটিম এর মৃত্যু হয়। মূলত ডাক্তারদের অবহেলায় ভিকটিম মৃত্যুবরন করেন। এখানে চালকের কোন দোষ নাই। সুতরাং আসামী জামিন পাওয়ার হকদার।”

কিন্তু মেহেদি মালেক সজীব গাড়িচাপা দেবার বিষয়টি জুলকারনাইন সায়েরের কাছে স্বীকার করেছেন উল্লেখ করে জুলকারনাইন সায়ের তার এক পোস্টে বলেন, “এই পোস্টটি লিখার আগে আমি মেহেদি মালেক সজিব’কে সরাসরি ফোন করি, এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে, প্রথমে সংকোচের সাথে বলেন তিনি ঠিক জানেন না, আবার তারপর বলেন একটা দূর্ঘটনা ঘটেছিলো কিন্তু তিনি নিশ্চিত নন ভিকটিমের কি হয়েছে। তিনি দাবি করেন দূর্ঘটনার পর তিনি গাড়ি থেকে নেমেছিলেন। আমি তাকে জানাই যে ব্যক্তিটি মারা গেছেন, এবং আপনিই তাকে গাড়ি চাপা দিয়েছেন এবং সেখান থেকে সটকে পড়েছেন। পরবর্তীতে তাকে পরামর্শ দেই নিকটস্থ থানায় গিয়ে পুলিশের কাছে ঘটনাটির বিস্তারিত বর্ণনা দেয়ার জন্যে।”

এভাবে যত্রতত্র চিকিৎসকদের দায়ী করলে জনগণ আস্থা হারাবে এবং চিকিৎসকের উপর হামলা বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের ভাষ্য, “গত শুক্রবারেও রংপুর, ভোলায় চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটেছে। গাড়ি চাপা দেবার চাক্ষুষ প্রমাণ থাকা স্বত্বেও চিকিৎসকদেরকে দায়ী করা হলে জনগণকে আমরা কীভাবে সেবা দিব? সবক্ষেত্রেই ত তখন জনগণ চিকিৎসকদেরকেই দায়ী ভাবতে পারে। এ বিষয়ে একটা বিহিত হওয়া জরুরি।” চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানিয়েছেন চিকিৎসকেরা।

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সামাজিক যোগাযোগমাধ্যমের (ফেসবুক) পোস্ট।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।