মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
সংগঠন

গঠিত হলো ‘মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন অফ চাঁদপুর’ এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি

অংকন বনিকপ্রকাশ: ৬ অক্টোবর ২০২০, ১২:৪১ · ১ মিনিটে পড়ুন
গঠিত হলো ‘মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন অফ চাঁদপুর’ এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ৫ অক্টোবর, ২০২০

গঠিত হয়েছে চাঁদপুরের মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন অফ চাঁদপুর’ এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি। প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ময়নামতি মেডিকেল কলেজের সাজ্জাদ হোসেন লিখন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিপন হোসেন। সাধারণ সভায় সর্বোপরি সকলের সম্মতিক্রমে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

চাঁদপুরের সকল মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা যাতে নিজেদের প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতে পারে এবং এসোসিয়েশনের পক্ষে জনসচেতনতা তৈরি, রক্তের গ্রুপ নির্ণয়, দুর্যোগকালীন ত্রাণ ও স্বাস্থ্য সহায়তা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে- এটিই সংগঠনটির মূল লক্ষ্য।

সভাপতি সাজ্জাদ হোসেন লিখনের কাছে এ সম্পর্কে
জানতে চাওয়া হলে তিনি বলেন,

“মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন অফ চাদঁপুর প্রাণের সংগঠন, ভালোবাসার সংগঠন- যার প্রারম্ভলগ্ন থেকে এখন পর্যন্ত সকল কার্যক্রমে নিজের সবটা দিয়ে পাশে ছিলাম। সবাই আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করে দায়িত্বটা আরো বাড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে সংগঠনকে আরো প্রাণবন্ত এবং কর্মক্ষম করে তুলবো।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক এর অপসারণ দাবিতে আন্দোলন

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক এর অপসারণ দাবিতে আন্দোলন করছে ড্যাব সমর্থিত চিকিৎসকেরা। তাদের প্রতিবাদের মুখে এখনো কার্যালয়ে প্রবেশ করতে পারেননি স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক।   গত ২০ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ-সমাবেশের…

২২ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

পঞ্চগড়ে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালোব্যাচ ধারণ

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর হামলার প্রতিবাদে কালোব্যাচ ধারণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার…

১৮ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিনের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন

বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিনের (বিএসপিআরএম) নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি পদে থাকবেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম, কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন…

৯ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।