মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোয়ারেন্টাইনের দিনগুলো- ২

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ১১:৩৭ · ২ মিনিটে পড়ুন
কোয়ারেন্টাইনের দিনগুলো- ২
লেখার আকার

৬ এপ্রিল, ২০২০ঃ

কোভিড-১৯ মহামারীতে ফ্রটলাইনে থেকে সেবা প্রদান করছেন চিকিৎসকরা।

করোনা আইসোলেশন ইউনিটে নিয়মিত দায়িত্ব পালন শেষে কোয়ারান্টাইনে থাকা একজন চিকিৎসক শোনালেন তাঁর অভিজ্ঞতার কথাঃ

*করোনা ইউনিটে অন্তর্ভুক্ত হওয়ার আগে মানসিকভাবে কি প্রস্তুত ছিলেন?

– কাজ করতেই হবে। একজন চিকিৎসক হিসেবে দায়িত্ব থেকে সরে আসতে পারি না এই সময়।
এর সাথে সরকারের নির্দেশ ও আছেই।

*ইউনিটে কাজ করার সময় কি কি সমস্যায় পড়েছেন রোগী নিয়ে?

– যেহেতু রোগী কম ছিল খুব একটা সমস্যা হয় নি। এমনিতে যেভাবে ওয়ার্ড করা হয় সেভাবেই রোগীদের চিকিৎসা দেওয়া।
শুধুমাত্র সবাইকে PPE পড়তে হয় এটাই পার্থক্য।
তাছাড়া PPE আছে এখন, তবে রোগী বাড়লে তখন PPE পর্যাপ্ত পরিমাণ নাও থাকতে পারে। আর কোয়ালিটি নিয়ে আপাতত চিন্তা করা ছেড়ে দিয়েছি।

*আর কি কি ব্যবস্থা নিলে সমস্যা দূর করতে সুবিধা হতো?

– PPE থাকা লাগবে অবশ্যই,
Triage এর ব্যবস্থা করা এখন জরুরী, যাতে অন্য কোন রোগী কষ্ট না পায়।
Test এর ফলাফল যত তাড়াতাড়ি সম্ভব হাতে পেলে আমাদের অনেক সুবিধা হয়।
Suspected Case নেগেটিভ আসলে যেন তাড়তাড়ি নির্দিষ্ট কোন হাসপাতালে পাঠানো যায় তা নিশ্চিত করা প্রয়োজন এখন।

*বর্তমানে Suspected Case এর জন্য কোন হাসপাতাল নেই, সেই Case গুলোও কি আপনারেই দেখছেন?

– হা

*কোয়ারেন্টাইন সময় কিভাবে কাটাচ্ছেন? কি সুযোগ সুবিধা আছে?

– এই সময়টায় কোন কাজ নেই। যেখানে আছি এই জায়গাটা প্রথমে অথোরিটি দিতে চায় নি, তবে আরো উপরের অথরিটির অর্ডার এর কারণে দেওয়া। তার মানে চিকিৎসা দেওয়ার পরও ব্যাপারগুলো অনিশ্চিত, কোথাও জায়গা পাওয়া নিয়ে।
খাবার হাসপাতাল থেকে দিচ্ছে। এই জায়গায় থাকা – খাওয়ার ব্যবস্থা থাকলেও, কোন কর্মচারী নেই। আমাদের কোয়ারেন্টাইনে আসা চিকিৎসকদের ব্যাপারে শুনে এখানের সবাই চলে গেছে। জায়গাটা পরিষ্কার করার পর্যন্ত এখন কেউ নেই।

*যারা ভবিষ্যতে করোনা ইউনিটে কাজ করবেন তাদের জন্য পরামর্শ কি পরামর্শ দিবেন?

– ভয় সবার মধ্যেই থাকে, তবে তা জয় করতে হবে।

*আবার কবে যোগ দিচ্ছেন? এ কাজের জন্য বাড়তি কোন ছুটি পাবেন?

– কোয়ারেইন্টাইন শেষ হওয়ার পর সাতদিন ফ্যামিলির সাথে থাকতে হবে, এরপর যোগ দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক/ সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।