বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিভ-১৯ এ আক্রান্ত ব্যক্তির শরীরে রক্ত জমাট, হতে পারে প্রাণঘাতী

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুলাই ২০২০, সোমবার

প্রতিনিয়ত বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা আর মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বজুড়ে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষের প্রাণ নিয়েছে এই ভাইরাস। কিন্তু এ মৃত্যুর কারণ আসলে কী? এটা জানতে বিজ্ঞানীরা গবেষণা করছেন করোনার শুরুর সময় থেকেই। এবারে তারা দৃষ্টি দিয়েছেন করোনায় মৃতদের ময়নাতদন্তের দিকে।

মার্চের দিকে প্যাথলজিস্ট সিগুরড লাক্স বলেছিলেন, “কোভিড-১৯ আমাদের কাছে নতুন একটি রোগ। আমরা এটির অন্তর্নিহিত সত্যটি জানতে চাই। এ রোগে আক্রান্ত হয়ে অসুস্থতা ও মৃত্যুর কারণ কী, তা নির্ধারণের জন্য কেবল একটি পদ্ধতি রয়েছে। আর সেটা হলো ময়নাতদন্ত করা।”

লাক্স ও তার সহকর্মীরা কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি হ্রাসের জন্য কোভিড-১৯ আক্রান্ত মৃতদেহের ময়নাতদন্ত করার জন্য দুদিন অপেক্ষা করেন। অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য এ পদ্ধতি বেছে নিয়েছিলেন, তারপরও তারা দেখেছেন মৃত্যুর ৪৮ ঘণ্টা পরও সার্স-কোভিড-২ আরএনএ শরীরটিকে মুক্তি দেয়নি। তিনি বলেন, ভাইরাসটি তখনো সংক্রামক ছিল কিনা, তা আমরা জানি না। তবে রোগীর টিস্যুতে ভাইরাসটির জিনগত উপাদান উপস্থিত থাকায় আমরা সতর্ক হয়ে গিয়েছিলাম।

তিনি ও তার সহকর্মীরাই কোভিড-১৯ আক্রান্ত ১১ জন রোগীর ময়নাতদন্ত করেছিলেন, এসব ময়নাতদন্তে তারা কী খুঁজে পেয়েছিলেন সেগুলো নিয়ে মে মাসে তারা অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। অস্ট্রিয়ার জোহানেস কেপলার ইউনিভার্সিটি লিঞ্জের প্যাথলজি বিভাগের অধ্যাপক সিগুরড লাক্স ময়নাতদন্তের ফলাফল এবং ভাইরাসটির সম্ভাব্য চিকিৎসা নিয়ে দ্য সায়েন্টিস্ট ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন,

ময়নাতদন্তে দেখা যায় ফুসফুসের ভারসাম্যতা এবং ফুসফুসের ক্ষুদ্র বায়ুথলি অ্যালভিওলাস ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুফফুসের চারপাশে দুই ঝিল্লিযুক্ত প্লোরাইয়ে সামান্য প্রদাহজনিত পরিবর্তন দেখা গেছে এবং সেখানে সামান্য তরলও ছিল। বেশির ভাগ ক্ষেত্রে আমরা প্রসারিত হৃদপিন্ড দেখেছি। আমরা একাধিক পালমোনারি ধমনির উপস্থিতি দেখেছি, বিশেষ করে উপরিতলে। বৃহত্তর ধমনিগুলোতে কিছু রক্ত জমাট বাঁধা ছিল, তবে রক্তনালির অভ্যন্তরে অন্য কোনো উপাদানের কারণে রক্ত জমাট বাঁধেনি, সেখানে রক্ত সঞ্চালন ব্যবস্থা রক্তের প্রবাহকে বাধা দেয়ার কারণে রক্ত জমাট বেঁধেছে। এটা ফুসফুসে রক্ত জমাট বাঁধার মতো বিষয় নয়, যা মারাত্মক অসুস্থতার প্রধান কারণ। তবে এটা রক্তনালিগুলো প্রদাহ এবং রক্ত জমাট বাঁধার ব্যবস্থার পরিবর্তন ঘটায়। এটা ফুসফুসের ধমনি গুলোতে অবরোধের সৃষ্টি করে, যা ফুসফুসীয় সঞ্চালনের চাপকে বাড়িয়ে তোলে এবং তারপর এটি শরীরে রক্তপ্রবাহ ঠিক রাখা হৃদপিণ্ডের অপ্রতুলতার দিকে নিয়ে যায়, পরিশেষে যা মৃত্যু ডেকে আনে।

লাক্স বলেন,

ভাইরাসটির কারণেই রক্ত জমাট বাঁধছে কিনা বা ভাইরাসের কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়ার কারণে এমনটা ঘটছে কিনা, সেটা এখনো স্পষ্ট নয়। কেউ অনুমান করতে পারে যে উভয়ই রক্ত জমাট বাঁধার কারণ, তবে আমি মনে করি এটা প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়ার কারণেও হতে পারে, যার প্রদাহজনিত প্রক্রিয়া রক্ত জমাট বাঁধার দিকে নিয়ে যায়।

এ বিষয়ে র‌্যাপকিউইজ বলেন,

ময়নাতদন্তে বড় ধমনী- শিরার পাশাপাশি অনেক ছোট ধমনী- শিরাতেও রক্ত জমাট বাঁধার বিষটি দেখতে পাই এবং অবাক করা বিষয় হচ্ছে আমরা ভেবেছিলাম শুধু ফুসফুসে রক্ত জমাট পাবো কিন্তু আমরা প্রতিটি মৃতদেহের প্রতিটি অঙ্গেই রক্ত জমাট পেয়েছি।

এ বিষয়টি নিয়ে গবেষণার রূপরেখা র‌্যাপকিউইজের সমীক্ষাটি জুনের শেষদিকে দ্য ল্যানসেট জার্নাল ইসক্লিনিকাল মেডিসিনে প্রকাশিত হয়েছিল।

ময়নাতদন্তে মেগ্যাকারিওসাইটস বা বৃহৎ অস্থি মজ্জা কোষ গুলোতে অস্বাভাবিক কিছু দেখা যায়, এগুলি সাধারণত হাড় এবং ফুসফুসের বাইরে সঞ্চালিত হয় না বলে জানিয়েছে র‌্যাপকিউইচজ। তাছাড়া হৃদপিণ্ড, কিডনি, লিভার এবং অন্যান্য অঙ্গগুলোতেও রক্ত জমাট বাঁধার বিষয়টি লক্ষ্য করা যায়। মহামারীটির প্রাথমিক পর্যারে ডাক্তাররা ভেবেছিলেন ভাইরাসটির কারনে হৃদপিণ্ডের প্রদাহ সৃষ্টি হয় আর এটাই বেশিরভাগ মৃত্যুর কারন কিন্তু ময়নাতদন্তে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের মৃত্যুর ঘটনা খুব কম।

সূত্রঃ সিএনএন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।