মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: গত ২৪ ঘণ্টায় জামালপুরে ৪ জন চিকিৎসকসহ আরো ৮ জন শনাক্ত

অংকন বনিকপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ১০:৩৩ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: গত ২৪ ঘণ্টায় জামালপুরে ৪ জন চিকিৎসকসহ আরো ৮ জন শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

গত ২৪ ঘণ্টায় জামালপুরে ৪ জন চিকিৎসকসহ নতুন করে আরো ৮ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত বাকিদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য এবং ১ জন নার্স। এ নিয়ে এখন পর্যন্ত জেলাটিতে মোট করোনা শনাক্ত হলো ৪৪ জনের।

গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে জামালপুর স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। জেলাটিতে আক্রান্ত ৪৪ জনের মধ্যে কালকে শনাক্ত হওয়া ৪ জনসহ এখন পর্যন্ত মোট ৬ জন চিকিৎসকের দেহে করোনা সংক্রমিত হলো। এছাড়া আরো ১২ জন স্বাস্থ্যকর্মীও আছেন জেলাটিতে আক্রান্তের তালিকায়।

ডেপুটি সিভিল সার্জন ডা: মো. শফিকুজ্জামান জানান,

“গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরো ৮ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জন চিকিৎসক, ৩ জন পুলিশ সদস্য ও একজন নার্স। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪। এদের মধ্যে ৬ চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্যকর্মী।”

নতুন আক্রান্ত ৪ জন চিকিৎসক হলেন: জামালপুর জেনারেল হাসপাতালের একজন সহকারী সার্জন, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর এর একজন রেডিওলজিস্ট, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক এবং ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী মেডিকেল অফিসার।

এছাড়াও নতুন শনাক্তকৃত বাকি ৪ জনের মধ্যে সদর হাসপাতালের একজন নার্স, জেলা পুলিশের বিশেষ শাখার একজন এসআই এবং পুলিশ সুপার কার্যালয়ের দুইজন কনস্টেবলও আছেন।

জেলাটিতে আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন এবং মারা গেছেন ৩ জন, যাদের মধ্যে ২ জনের মৃত্যুর পর করোনা শনাক্ত হয় এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।