বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ এ বাংলাদেশঃ সময় করে দেশটাকে নিয়ে একটু ভাববেন

প্ল্যাটফর্ম নিউজ,
১৩ মে, ২০২০, বুধবার

লেখাঃ ডা. ইমরান কায়েস
এম আর সি এস
ক্লিনিক্যাল ফেলো (সার্জারি)
চেলসা এন্ড ওয়েস্টমিনিস্টার ন্যাশনাল হেলথ সার্ভিস ট্রাস্ট,
লন্ডন, যুক্তরাজ্য

করোনায় সম্ভবত সবচেয়ে বড় বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
শুরুর দিকে টেস্ট না করা, লুকোচুরি করা, প্রবাসীদের অবাধে দেশে ছড়িয়ে পড়তে দেওয়া। স্বাস্থ্য খাতের প্রস্তুতিহীনতা। কোনরকম ডিটেইল প্ল্যানিং করতে পারার মতো স্মার্টনেস না থাকা।

একটা ভয়ংকর এলোমেলো শিক্ষা ব্যবস্থা থেকে বের হওয়া হাজার হাজার কুসংস্কারাচ্ছন্ন গণ্ডমূর্খ মানুষের বিপজ্জনক আচরণ। একই তীব্র প্রতিযোগীতামূলক শিক্ষা ব্যবস্থার কল্যাণে ইনসেন্সেটিভ ভাবে বড় হওয়া ডাক্তার মশাই, হামবড়া অফিসার সব মিলে একটা টাইম বোম এই ঘনবসতিপূর্ণ দেশেটাতে তৈরি হয়েছে।

দেশকে ঠিক ঠাক রাখার জন্য দুইটা ব্যবস্থা খুব জরুরি। তা হল-
১. শিক্ষা ব্যবস্থা
২. স্বাস্থ্য

দুটোর একটাতেও আমাদের কোন মনোযোগ ছিল না। একটাকেও আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারিনি।
ইচ্ছাই ছিল না, পারবো কী!
বাজেটের সময় এ দুটোই থাকে পিছিয়ে। আমরা পয়সা ঢালি সমস্ত চকমকা কান্ডকারখানার পেছনে, যেখানে আছে ইন্সট্যান্ট শো অফ। জাতি গড়ে তোলার পেছনে আমাদের কোন মনযোগ নাই। আমাদের মনযোগ বড় লোক হওয়ায়৷ অশিক্ষিত থেকে বড়বড় বিল্ডিং এর মালিক হওয়ায়!
এ যাত্রায় বেঁচে গেলে দেশের মূল সমস্যায় চোখ দিবেন। একবার ভাববেন, একটা হাইফাই বিল্ডিং এর চেয়ে সরকারি হাসপাতালের একটা হাই ফাই আইসিউ গড়ে তোলা কতটা জরুরি! চকমকা অফিসের থেকে, চকমকা প্রাইমারী স্কুলের প্রয়োজনীয়তা কতটা বেশি; তা নিয়েও ভাববেন। একজন বিসিএস পাশ করা অফিসার বা এমপি মন্ত্রীর চেয়ে একজন প্রাইমারী স্কুলের শিক্ষকের বেতন এবং মর্যাদা দুটোই বাড়ানো প্রয়োজন। ভাববেন, একজন ভালো ছাত্রের চেয়ে দরদী, সত্য বলা, মানুষের জন্য কাজ করা ছাত্র – আমাদের দেশের জন্য কতটা প্রয়োজন! অঙ্ক-কেমিস্ট্রিতে নাম্বার বেশি পেয়ে অহংকারী হয়ে উঠলে, ঘুষ দুর্নীতিতে গেলে দেশের লাভটা কী? উন্নতি শব্দটা আমরা ভুল জায়গায়, ভুল ভাবে ব্যবহার করেছি এতদিন।

জিনিসটা একটু মাথায় রাখবেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।