মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ এবং ইদুল আযহা

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ৩১ জুলাই ২০২০, শুক্রবার

প্রফেসর ডা. রোবেদ আমিন
মেডিসিন বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ।

সুপ্রিয় পরিবার ও বন্ধুগণ,
এই বছরের ইদুল আযহা চলে আসলো, যদিও আমরা এখনো ছোঁয়াচে রোগ কোভিড-১৯ কে সাথে নিয়েই জীবন কাটাচ্ছি। এটাই এখন আমাদের “নিউ নরমাল”। ধর্মীয় নিয়ম পালনের সাথে সাথে ভাইরাস থেকে বাঁচার জন্যও আমাদের কিছু বৈজ্ঞানিক নিয়ম কানুন মেনে চলতে হবে।

নিয়ম গুলো তুলে ধরা হলো:
১) যদি সম্ভব হয় গরুর হাটে যাওয়া বাদ দিতে হবে। যদি একান্ত যেতেই হয়, অবশ্যই আশে পাশের‌ মানুষের সাথে ২ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

২) সবসময় মাস্ক (সার্জিকাল/কাপড়ের) ব্যবহার করুন এবং আশেপাশের মানুষদের মাস্ক পরতে বলুন। আইন অনুযায়ী ঘরের বাইরে মাস্ক ব্যবহার করতে সবাই এখন বাধ্য। সুতরাং আপনার অধিকার আছে অন্যকে সঠিক ভাবে মাস্ক পরতে‌ বলার।

৩) গ্লাভস ব্যবহার না করে বারবার হ্যান্ড ওয়াস ব্যবহার করুন। হাটে গেলে হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখুন।

৪) হাটে দীর্ঘ সময় ব্যয় করবেন না। যত দ্রুত সম্ভব কুরবানীর পশু কিনে বাসায় চলে আসুন। বাহিরে থাকা অবস্থায় মাস্কের বাহির দিক স্পর্শ করবেন‌ না।

৫) বাসায় ফিরে জুতা বাহিরে রাখুন। প্রথমে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এরপর পেছন থেকে ধরে মাস্ক খুলে‌ ফেলুন। কাপড় ধুতে দিন এবং গোসল‌ করুন।

৬) পশুর মাংসে ভাইরাস উপস্থিত থাকার কোন বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং কাঁচা মাংস নাড়াচাড়া বা রান্না করা মাংস খাওয়াতে কোন সমস্যা নেই।

৭) সবচেয়ে বড় ব্যপার হচ্ছে পশু কোরবানি ও এর পরবর্তী মাংস প্রসেসিং এর ব্যপারটা এবং এতে নিয়োজিত কর্মীরা। এ ক্ষেত্রে যত সম্ভব কম মানুষ নিয়ে কাজটি করতে হবে। তাদের সকলকে মাস্ক পরতে হবে এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে।
তারা গ্লাভস ব্যবহার করতে পারে, কিন্তু গ্লাভস হাতে থাকা অবস্থায় হাত দিয়ে মুখ বা এর আশেপাশে স্পর্শ করতে পারবে না। তাদের আশেপাশে বারবার ব্যবহারের জন্য হ্যান্ড স্যানিটাইজার রাখতে পারলে‌ ভালো‌ হয়।
মাংস কাটার যন্ত্রপাতিতে ভাইরাস লম্বা সময় থাকতে পারে। কর্মীরা তাদের নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করলেই ভালো। এবং তা ব্যবহারের‌ পর সাবান-পানি ও জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৮) মাংস সাধারণত পলিথিনে বিতরন করা হয় এবং পলিথিনে ভাইরাস টিকে থাকতে পারে। বিতরনের সময় যত কম মানুষের কাছে যাওয়া যায় ও কম সময় থাকা যায়, তত ভালো। দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। মাংস ধরার আগে ও‌ পরে হাত ধুতে হবে। পলিথিনের‌ উপর জীবাণুনাশক ছিঁটাতে হবে এবং পলিথিনের মুখ ভালো ভাবে বন্ধ করতে হবে।

৯) বাসায় এনে মাংস প্রথমে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং তারপর নিরাপদে ফ্রিজে সংরক্ষণ ও রান্না করা যাবে। পলিথিন বাইরে জীবাণুমুক্ত করতে হবে।

১০) খাবার মাংসে/ফ্রিজের মাংসে ভাইরাস এর উপস্থিতি নিয়ে বেশি চিন্তার দরকার নেই, কারণ এটা প্রমাণিত নয় এবং সম্ভাবনা খুব কম। প্যাকেট করার‌ সময় সতর্ক থাকা এবং নিয়ম মেনে প্যাকেট জীবাণুমুক্ত করা বেশি‌ প্রয়োজন।

১১) ইদের জামায়াতে ‌দূরত্ব বজায় রাখুন। মাস্ক ব্যবহার করুন। কোলাকুলি/ হাত মিলানো পরিহার করুন। নামায শেষে দ্রুত মসজিদ থেকে বের হয়ে যান এবং নতুন নিয়মে কোরবানি করুন।

১২) এবং হ্যাঁ, আল্লাহ এর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা, ক্ষমা এবং ক্ষমা। একমাত্র আল্লাহ ই জীবন দান করেন এবং রক্ষা করার মালিকও তিনি।

প্রয়োজনীয় সতর্কতা (দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার, হাত ধোয়া) অবলম্বন করুন; আল্লাহ ই আমাদেরকে রক্ষা করবেন।
সবাইকে ইদ‌ মোবারক।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।