শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ঃ মৃত্যু ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলুন

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ আগস্ট, ২০২০, সোমবার

ডা. আনিসুর রহমান 
ইমার্জেন্সি মেডিকেল অফিসার (গ্যাস্ট্রোএন্টারোলজি),
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

বর্তমানে সবার মধ্যে কোভিড নিয়ে কেমন যেন একটা গা ছাড়া ভাব চলে এসেছে। সবাই আপন মনে ধারণা তৈরি করেছে যে, করোনা ভাইরাস বুঝি শক্তি হারিয়ে ফেলেছে। ব্যাপারটা যদি ভেবে থাকেন তাহলে মনে রাখবেন, নিজেরাই নিজেদের সান্ত্বনা দিচ্ছি কেবল।

এই ভাইরাসের মতন ক্রমাগত জিনোমিক পরিবর্তনের ঘটনা খুব কম ভাইরাসই ঘটাতে পেরেছে। অতএব আমরা এখন আক্রান্তের পিক এ, অথবা পিক এর কাছাকাছি বা পিক থেকে নেমে যাচ্ছি, এসব কথা শুধুই নিছক সান্ত্বনা। এখন আমরা আক্রান্তের চূড়ায় আছি বা যাচ্ছি অথবা নেমে যাচ্ছি নির্ধারণ করতে পারবেন কী? পারবেন না। যেমন ঘুণ কিন্তু একদিনে আপনার একটি কাঠের দরজা পুরো খেয়ে ফেলেনা। এবার কাঠের দরজাটিকে ভাবুন আমাদের দেশ আর ঘুণ পোকা হলো করোনা ভাইরাস। উত্তরটি সহজ হয়ে গেল।

আমরা কী পারছি প্রতিদিনের ৫০-৬০ জন মানুষের মৃত্যুর মিছিল থামাতে? তাহলে কি বছরের বাকি ৪ মাসে (৫০*৩০)*৪ = ৬০০০+ মানুষকে হারাতে যাচ্ছি আমরা? উত্তর খুবই সহজ। নিজেদের সচেতনতা যদি এভাবে হারিয়ে যায় আমাদের ভেতর থেকে, তাহলে সংখ্যা আরো বাড়বেই কমবে না। একমাত্র আশার আলো হল ভ্যাক্সিন। যা এখনো ইউকে/ রাশিয়া/ চায়না ফলাও করে শুরু করতে পারেনি, আমরা পেতে কতোদিন সেটা তো অজানাই!

অতএব, বাইরে যান, দোকানে যান, বাজারে যান, পাব্লিক ট্রান্সপোর্ট এ চড়েন কোন আপত্তি নেই। শুধু মাস্ক টা দিয়ে নাক, মুখ ঢেকে রাখুন। চোখে একটা গ্লাস ব্যবহার করুন। বাসায় ফিরে হাত ভাল ভাবে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুব কঠিন কাজ না এইসব।

যে সব রোগী এখন হাসপাতালে ভর্তি হচ্ছে, এদের বেশিরভাগই শরীর হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে। দ্রুত অক্সিজেন কমে যাচ্ছে এবং আইসিইউ’র শরণাপন্ন হতে হচ্ছে। এমন কি ফুসফুস জোড়াও পুরোটা খেয়ে ফেলেছে কোভিড, অথচ রোগীর উপসর্গ তখনো সিটি ফাইন্ডিংসের সাথে মিল পাওয়া যায় নি।

তবে এই মৃদু উপসর্গ যুক্ত রোগীর সংখ্যা এখনো ৮০% এর উপরে, যাদের হাসপাতালে দেখা পাওয়া যায়নি। কিন্তু এদের সংস্পর্শ থেকেই হয়তো বাকি ২০% এর কেউ খারাপ হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। অতএব সাবধানতার কোনো বিকল্প নেই। তাই আসুন সবাই মাস্ক পরিধান করি এবং বাসায় ফিরে হাত ধোয়াকে আমরা অভ্যাসে পরিণত করি। তাহলে করোনাকে আপনি আপনার পাশে বসিয়ে রেখে নিশ্চিন্তে যেতে পারবেন বহুদূর। অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঝুঁকি থেকে বাংলাদেশ রেহাই পাবে এ আশা করাই যায়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।