মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষ সেবা চালু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ জুন ২০২০, ১০:৫২ · ২ মিনিটে পড়ুন
কোভিড রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষ সেবা চালু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ জুন ২০২০, রবিবার

কোভিড-১৯ মহামারির ১০৬ তম দিনে এসে বাংলাদেশে এপর্যন্ত মোট কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন লক্ষাধিক আর মৃত্যু ১৪০০ এর বেশি। শুধু চিকিৎসকই এপর্যন্ত মৃত্যু বরণ করেছেন প্রায় ৫০ জন। আক্রান্ত প্রায় সহস্রাধিক যা একটি মারাত্মক কঠিন পরিস্থিতির ইঙ্গিত দেয়। আর নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বিবেচনা করলে তা আরো ভয়াবহ রূপ ধারণ করে। এই বিপদজনক ও ভয়ানক পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মনোবল ভেঙে যাওয়া কিংবা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়াটাই স্বাভাবিক। তাই এই পরিস্থিতি থেকে তাদের উত্তরণের লক্ষ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট ও হাসপাতাল কোভিড-১৯ আক্রান্ত রোগী ও তাদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সেবা চালু করেছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পদক্ষেপ সমূহের নোটিশ

মানসিক সেবা নেয়ার জন্য টেলিফোনিক সার্ভিসের মাধ্যমে সেবা নিতে- ০১৪০৪০০০০৮০ ও ০১৪০৪০০০০৮১ নম্বরে এবং হোয়াটসঅ্যাপ (Whats-app) এর ভিডিও চ্যাটের মাধ্যমে সেবা নিতে- ০১৪০৪০০০০৮২ এবং ০১৪০৪০০০০৮৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। উভয় ক্ষেত্রেই যোগাযোগের সময় সকাল ৮:০০ টা হতে রাত ১০:০০ টা পর্যন্ত। এছাড়াও যাদের উপরিউক্ত পদ্ধতিতে সেবা দেয়া সম্ভব হবে না তাদের জন্য র‌্যাপিড রেসপন্স টিমের ব্যবস্থাও করা হয়েছে যারা সরাসরি সেবা প্রদান করবেন।

উল্লেখ্য যে স্বাস্থ্য অধিদপ্তর হতে প্রতিনিয়তই কোভিড-১৯ আক্রান্ত রোগী ও সুস্থ সকলের জন্যই মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং সকলকে এ ব্যপারে উৎসাহিত করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।