বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোন জিনিসের উপর কত সময় বাঁচে করোনা ভাইরাস?

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ৫ জুন, ২০২০
লকডাউন শেষে গন-পরিবহন চালু হয়েছে। অফিস আদালত খুলতে শুরু করেছে। তাই বলে করোনা পূর্ববর্তী সময়ের মত স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করলে ভবিষ্যতে আমরা হয়ত বড়সড় দুর্যোগেরই মুখোমুখি হতে যাচ্ছি। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরী। নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের জানতে হবে করোনা কিভাবে ছড়ায়। অন্যান্য ভাইরাসের মতই করোনা ভাইরাস জীবিত মানবদেহের বাইরে খুব বেশি সময় বাঁঁচতে পারেনা। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সাথে বের হওয়া করোনা ভাইরাস এক মিটারের দূরত্বের বেশি বাতাসে ভেসে থাকতে পারেনা। এই দূরত্বের ভিতরে থাকা বিভিন্ন কঠিন পদার্থের পৃষ্ঠতলে করোনা ভাইরাস লেগে থাকতে পারে। এইসব পদার্থ হাত দিয়ে ধরলে এবং সেই হাত দিয়ে নাক বা মুখে স্পর্শ করলে এই ভাইরাস দিয়ে আপনিও আক্রান্ত হতে পারেন।

নিত্যব্যবহার্য বিভিন্ন জিনিস যেন সংক্রমণের ভয়ংকর উৎস যেন না হয়ে ওঠে এজন্য আমাদের প্রয়োজন বিভিন্ন পৃষ্ঠতলে করোনা ভাইরাসের স্থায়িত্বকাল সম্পর্কে জেনে রাখা।

কঠিন বস্তু

নিউ ইংল্যান্ড মেডিকেল জার্নাল এ প্রকাশিত গবেষণা অনুসারে , স্টেইনলেস স্টিল এবং প্লাস্টিকের উপর ৭২ ঘণ্টা পরেও ভাইরাসের উপস্থিতি ছিল। যদিও ৬.৮ ঘণ্টা পর প্লাস্টিকের উপর ভাইরাসের সংখ্যা অর্ধেকে নেমে আসে। অপরদিকে কার্ড-বোর্ড এবং তামার উপর ভাইরাসটিকে ২৪ ঘণ্টার পর আর জীবিত অবস্থায় পাওয়া যায়নি। অন্য একটি গবেষণা মতে তামার উপর ভাইরাসটি ৪ ঘন্টার বেশি বাঁচতে পারেনা। বেইজিং এর একটি গবেষণা দাবি করে স্টিল ,প্লাস্টিকের উপর ভাইরাস ৭ দিন পরেও বেঁচে থাকতে পারে যদিও তখন এর সংক্রমণের ক্ষমতা হ্রাস পায়।

নিত্যব্যবহার্য স্টেইনলেস স্টিল বা ধাতব জিনিসপত্র যেমন দরজার নব- ছিটকিনি, প্লাস্টিকের তৈরি জিনিস যেমন জগ বা মগ, রেস্টুরেন্টে ব্যবহৃত কাচের তৈরি আসবাবপত্র নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। বাসে বা গণ-পরিবহণে চলার সময় খেয়াল রাখতে হবে যেন দরজার হ্যান্ডল বা সিটের ধাতব অংশ ধরার পর সেই হাত দিয়ে যেন নাক বা মুখ স্পর্শ করা না হয়। এছাড়া বাস মালিকদের খেয়াল রাখতে হবে যেন নিয়মিত বাসে জীবাণুনাশক ছিটানো হয় এবং নিরাপদ দূরত্বে যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়। যাত্রীদেরকে অবশ্যই বাস থেকে নেমে হাত ভালভাবে সাবান বা জীবাণুনাশক দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিতে হবে।

কাপড় এবং জুতা
কাপড় বা জুতার উপর করোনা ভাইরাসের জীবনকাল নিয়ে ইউনিভার্সিটি অব সাউথাম্পটনের প্রফেসর উইলিয়াম কেভিল বলেন,

“শোষক মাধ্যমের উপর সাধারণত ২৪ ঘণ্টার বেশি কোন ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়না। তাই আমরা ধারণা করছি কাপড়ের উপরেও করোনা ভাইরাস প্রায় ২৪ ঘণ্টা বেচে থাকতে পারে। যদিও এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন।”

বেইজিং এর সেই গবেষণা অনুসারে

“চারদিন পর কাপড়ের উপর আর কোন ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। যদিও ভাইরাসের সংস্পর্শে আসার এক ঘণ্টার ভিতরে কাপড়ের উপর ভাইরাসের সংক্রমণ ক্ষমতার উল্লেখযোগ্য হ্রাস লক্ষ করা যায়”

এ থেকে আমরা বলতে পারি প্রতিবার বাড়ির বাইরে থেকে আসার পর সবার আগে পোশাক খুলে ডিটারজেন্টে ধোয়ার ব্যবস্থা করা জরুরী। সেইসাথে বারবার কাপড় ধরে সেই হাত দিয়ে নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে।

কাগজ, সংবাদপত্র
ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণা মতে ছাপা কাগজের উপর তিন ঘণ্টা পর আর কোন ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা যায়নি। যদিও কাগজের টাকার উপর ৪ দিন পর্যন্ত ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। সে হিসেবে বলা যায় কাগজের সংবাদপত্র বাসায় সরবরাহের পর তিন থেকে পাঁচ ঘণ্টা আলাদা রেখে দিয়ে তারপর পড়া নিরাপদ। কিন্তু টাকার নোট প্রতিবার ধরার পর হাত সাবান বা জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিতে হবে।

ভাইরাসটির জীবনকাল এবং একে প্রতিহত করার পদ্ধতি নিয়ে বিভিন্ন দেশে বিজ্ঞানীরা অক্লান্ত গবেষণা করে যাচ্ছেন। প্রতিনিয়ত নতুন তথ্য আসছে। জীবন যেহেতু থেমে থাকার নয়, নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে সবসময় মাস্ক পরিধান করা, বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।