মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ক্যারিয়ার

কেনিয়ায় তরুণ ডেন্টাল সার্জনদের প্রশিক্ষণের সুযোগ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ এপ্রিল ২০১৭, ৪:৩৭ · ২ মিনিটে পড়ুন
কেনিয়ায় তরুণ ডেন্টাল সার্জনদের প্রশিক্ষণের সুযোগ
লেখার আকার

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যোগে তরুন ডেন্টাল সার্জনদের কেনিয়ায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশের ডেন্টিস্ট্রিকে বিশ্বমানের করার প্রয়াস হিসেবে এবং নবীন ডেন্টাল সার্জনদের অনুপ্রাণিত করতে অচিরেই “আচমত আলী খান রিসার্চ ফাউন্ডেশন” ও “বাংলাদেশ ডেন্টাল সোসাইটি” এর মধ্যে “Bilateral International training exchange program for the young dental surgeons” নামে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে। অতি শীঘ্রই এই উদ্যোগটি বাস্তবায়ন করা হবে বলে জানান সোসাইটির মহাসচিব ডা. হুমায়ুন কবীর বুলবুল।

এই প্রোগ্রামের আওতাধীনে যা থাকছে –
১) বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃক নির্বাচিত দুইজন তরুন ডেন্টাল সার্জন প্রাথমিকভাবে কেনিয়ায় অবস্থিত “তায়েবা মেডিকেল সেন্টার”-এ প্রশিক্ষণের জন্য যাবেন।
২) প্রশিক্ষণের মেয়াদ ৩ মাস থেকে ৬ মাস হবে।
৩) প্রশিক্ষণের জন্য কোন টাকা লাগবে না।
৪) প্রশিক্ষণের অংশ হিসাবে Basic dentistry, Basic Oral Surgery, Apicoectomy, bone plating, Facial Cosmetic Surgery এবং Surgery of Head & Neck Tumors অর্ন্তভুক্ত থাকবে।

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃক নির্ধারিত ফর্‌ম-এ আবেদন করতে হবে।
নিম্নলিখিত যোগ্যতা সমূহ থাকলেই একজন আবেদনের জন্য বিবেচিত হবেন-
আবেদনের যোগ্যতাঃ
১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী ডেন্টিস্ট হতে হবে।
২) আবেদনের সময় ইন্টার্নী সম্পন্ন (Complete) থাকতে হবে।
৩) আবেদনের সময় যা যা দিতে হবেঃ
ক. BDS Degree Certificate,
খ. Internee Certificate,
গ. Certificate of Good Standing,
ঘ. BMDC Registration,
ঙ. Bangladeshi Passport with minimum 6 (Six) months of validity.
চ. আবেদনকারীকে রিটার্ন এয়ার টিকেট, ভিসা ফি ও বিদেশে অবস্হানকালীন খাওয়া খরচ বহন করতে হবে।

সংবাদদাতা: ডা. সাবরিনা আব্বাস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

এখন থেকে তিন বারের বেশি দেওয়া যাবে না বিসিএস পরীক্ষা

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দিতে পারবে না, এমন বিধি সংযোজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ…

২৪ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

ক্যারিয়ারের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার ডা. মো. সাজেদুর রহমান শাওন এমবিবিএস, এমপিএইচ, এমএসসি, এফআরএসপিএইচ, এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার। মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র‍্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে…

২ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।