মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
কলাম

কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি নতুন অ্যান্টিবায়োটিক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২:৩৮ · ২ মিনিটে পড়ুন
কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি নতুন অ্যান্টিবায়োটিক
লেখার আকার

২৪ ফেব্রুয়ারি, ২০২০

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা এই প্রথম এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন অত্যন্ত শক্তিশালী একটি অ্যান্টিবায়োটিক৷ তারা আশ্বাস দিয়েছেন, এটি দিয়ে প্রায় ৩৫ ধরনের প্রাণঘাতী ব্যাকটেরিয়া ধ্বংস করা সম্ভব৷ বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ায় এ আবিষ্কার যেন “নতুন যুগের” সূচনা৷ কৃত্রিম বুদ্ধিমত্তার এমন শক্তিশালী একটি অ্যালগরিদম এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যা একদিনেই ১০ কোটির বেশি রাসায়নিক যৌগের তথ্য বিশ্লেষণ করতে পারে৷

এই প্রকল্পে যুক্ত এমআইটি’র জ্যেষ্ঠ গবেষক রেজিনা বারজিলে বলেন, “অ্যান্টিবায়োটিক আবিষ্কারের দিক থেকে এমন ঘটনা এই প্রথম৷ এটি করা হয়েছে মানব মস্তিষ্কের আদলে তৈরি একটি অ্যালগরিদম দিয়ে৷”

বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যালগরিদমের মাধ্যমে ২৫ হাজার ওষুধ ও অন্যান্য বস্তু থেকে খুঁজে বের করেন, কোন ওষুধ বা উপাদানের ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষমতা সবচেয়ে বেশি৷ এরপর তারা শ’খানেক রোগীর শরীরে তা পরীক্ষা করেন৷ এরপরেই তারা নিশ্চিত হন, খুবই শক্তিশালী এক অ্যান্টিবায়োটিক তৈরিতে এবার তারা সফল হয়েছেন৷ তারা এর নাম দিয়েছেন হালিসিন৷

গবেষণার সঙ্গে যুক্ত এমআইটির বায়োইঞ্জিনিয়ার জেমস কলিন্স বলেন, “আজ পর্যন্ত যত অ্যান্টবায়োটিক আবিষ্কার হয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী৷”

সাম্প্রতিক সময়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন অণুজীবের সংখ্যা বেড়েছে৷ ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে শুধু ইংল্যান্ডেই এই হার বেড়েছে ৯ শতাংশ৷ অ্যান্টিবায়োটিকের ব্যবহার সঠিক না হলে শরীরে বসবাসকারী ক্ষতিকর অনেক ব্যাকটেরিয়াই এক পর্যায়ে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট করার ক্ষমতা অর্জন করতে পারে৷ ফলে ওই ধরনের ওষুধ পরবর্তী সময়ে আর ওই ব্যাকটেরিয়া সমূহের বিরুদ্ধে কাজ করে না৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঘোষণা করেছে,বর্তমান বিশ্বে স্বাস্থ্য নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হলো এই অণুজীব৷

সূত্র :বিবিসি

নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নীরবতা ভাঙি, জীবন বাঁচাই: আত্মহত্যা প্রতিরোধে চাই সহমর্মিতা”(বিশ্ব আত্নহত্যা প্রতিরোধ দিবস ২০২৬)

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন (IASP) এই দিবসের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, আত্মহত্যা প্রতিরোধযোগ্য। ২০২৪-২০২৬ সালের প্রতিপাদ্য “Changing the…

১১ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আহতরা পাবেন ইউনিক আইডিকার্ড, আজীবন বিনামূল্যে চিকিৎসা : ডা. সায়েদুর রহমান

বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে যাচাইকৃতদের অতিদ্রুত ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে যাচাইবাছাই প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সব আহতদের ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। সকল সরকারি হাসপাতালে কার্ডধারী আহত যোদ্ধারা…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।