মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কুমিল্লায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১০:২৭ · ১ মিনিটে পড়ুন
কুমিল্লায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা  ১১ হাজার ছাড়াল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল, ২০২১) জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এই পর্যন্ত কুমিল্লা জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪ জন। নতুন করে ৬৪ জন করোনায় আক্রান্তের তথ্য দেয়া হয় এই দফতর থেকে এবং মৃত্যুবরণ করে ৩ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, কুমিল্লাতে করোনার সংক্রমণ হার আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসেবে কুমিল্লা জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৩৩২ জন।

সিভিল সার্জন সূত্র থেকে আরো জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ২৭ জন, মুরাদনগর সদর উপজেলায় ৪ জন, মেঘনা উপজেলায় ০৪ জন, বরুড়া উপজেলায় ০৩ জন, দেবিদ্বার উপজেলায় ০৬ জন, আদর্শ সদর উপজেলায় ০২ জন ও লাঙ্গলকোট উপজেলায় ০৯ জন সহ মোট ৬৪ জন এর শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন। তারা হলেন মুরাদনগর, হোমনা ও সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা।

জেলায় এখন পর্যন্ত ৬২ হাজার ৯০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাছাড়া গত ২৪ ঘন্টায় ৫০ জন বিদেশগামী যাত্রীর করোনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

তথ্যসূত্র: সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা।  

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।