মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

কিংবদন্তি তুল্য মেডিসিন বিশেষজ্ঞের প্রয়াণ

অংকন বনিকপ্রকাশ: ৩০ মে ২০২১, ৪:৩৬ · ১ মিনিটে পড়ুন
কিংবদন্তি তুল্য মেডিসিন বিশেষজ্ঞের প্রয়াণ
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ৩০ মে, ২০২১

দিনদিন করোনা মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে চিকিৎসকদের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে।
এবার মৃত্যুবরণ করলেন কুমিল্লার প্রবীণ মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এস আলম। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রবীণ মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এস আলম, ১৯৬৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও স্বাধীনতার পর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস (বিসিপিএস) থেকে ২য় ব্যাচে এফসিপিএস ডিগ্রি লাভ করেন।

তিনি কুমিল্লার বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালন শেষে কুমিল্লা সদর হাসপাতাল থেকে সিনিয়র কনসালটেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। রোগী কল্যাণ পরিষদ কুমিল্লার আজীবন সদস্য, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন।

ডা. এম এস আলম, কুমিল্লা বিএমএ’র সায়েন্টফিক কমিটির দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি সমানতালে কাজ করেছিলেন প্রকাশনা কমিটিতে। চিকিৎসা সেবায় তাঁর অনস্বীকার্য অবদানের জন্য ২০১৭ সালে তাকে ‘গুণীজন সম্মাননা’ প্রদান করে কুমিল্লা বিএমএ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

কিডনি রোগজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২৮ মে) সকাল ৭ ঘটিকায় কুমিল্লার সিডি প্যাথ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।