সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা হাসপাতাল থেকে ৩ | কোভিড-১৯ আক্রান্ত রোগী ও আত্মীয় স্বজনের করণীয়

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ জুন, ২০২০, বৃহস্পতিবার

প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক ভিজিটে এলো৷ এই রুমে আমার কোন অসুবিধা আছে কি না জানতে চাইলো। একদম নতুন বিল্ডিং, রোগীর চাপে ওপেন করতে হয়েছে৷ বললাম,

“না, আমি কমফোর্টেবল -দোআ কর৷”

ফুল পিপিই পড়া থাকায় পরিচয় দিয়ে তৌফিক বলল,

“স্যার, করোনা আপনাকে ভয় পায়।”

আমি মন থেকে একটা দোয়া করে দিলাম৷ তোমাদের চার হাসপাতালের চারজন ব্রিগেডিয়ার যে সার্ভিস ঢাকা শহরে দিয়েছো, তা যে কোন ব্রিগেড কমান্ডারদের চেয়ে কম কিছু নয়৷ এই করোনা যুদ্ধের তোমরা কমান্ডার৷ মেজর জেনারেল হিসেবে তোমাদের পদোন্নতি হওয়া উচিত৷ আমি বেঁচে থাকলে এই আওয়াজ তুলবোই৷ দেশের প্রধান নির্বাহী ইচ্ছে করলে এমন প্রমোশন দিতে পারেন৷

 

সে ঘুরে গেল৷ অসুবিধা হলে আমি জানাব বলে দিলাম৷ আশা করি কোন অসুবিধা হবে না৷

এরপর ওষুধ নিয়ে বসলাম৷ সিস্টার দুপুরে ওষুধ দিয়ে, খাবার নিয়ম বলে গেল৷ যাওয়ার সময় আরো বললো,

“স্যার, ওষুধটার দাম অনেক৷”

জি বলে, অন্যান্য ওষুধ খেলাম৷

বাসা থেকে, বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে ফোন করে খোঁজ নিচ্ছে৷
এ প্রসঙ্গে সুনির্দিষ্টভাবে বলা চলে –

  • কোভিড রোগীদেরকে ফোনে বিরক্ত করবেন না।অযাচিত প্রসঙ্গে কথা বলবেন না। যেমন –

“অক্সিজেন লাগছে?”

“হ্যা, লাগছে। আপনি কি পারবেন এক ফোঁটা অক্সিজেন এনে দিতে?”

  • গ্রাম থেকে টেলিফোন করেই আত্মীয়রা কেঁদে দেয়৷ এই কান্নাজড়িত কণ্ঠে খোঁজ নেওয়া একধরণের কৃষ্টি৷ পারলে এড়িয়ে চলুন৷ ভীষণ মন খারাপের কারণ।আপনাকে মানসিকভাবে ডুম করার মতো কলাকৌশল তাদের জানা আছে৷ চিবিয়ে চিবিয়ে অনেক কথা বলবে, শোনা থেকে বিরত থাকুন৷
  • মানসিক শক্তি অটুট থাকে এমন বাক্য বিনিময় করুন৷ এটা একটা রসাত্ববোধক মাইন্ড বুস্টিং পিল। আমাকে এক প্রিয় ব্রিগেডিয়ার বলেছে –

“করোনা মনে হয় খারাপ জায়গায় হাত দিয়েছে৷”

  • ফোন যদি করবেনই তবে এক আল্লাহর কাছে নত হওয়ার পরামর্শ দেন, স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলুন৷

রোগী হিসেবে আপনি কি করবেন-

  • সম্ভব হলে কাউকে সাথে রাখেন৷
  • মোবাইলের খচ খচানি হজম করতে না পারলে অফ করে রাখেন৷
  • হাসপাতালের সেবাকর্মী ও বাসা থেকে যারা খোঁজ নিচ্ছে, তারাই আজ আপনার কাছে বেস্ট ম্যান৷ তাদের শ্রদ্ধা করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন বারবার৷ আপনার হাসি মুখ সবার দোয়ার দরখাস্ত বাড়িয়ে দেবে৷
  • শক্তি ও সাহস থাকলে ফেইসবুকিং করুন৷ সময় কেটে যাবে৷
  • ইমাম ফয়সালের কণ্ঠে কোরান তেলাওয়াত শুনুন৷
    নিজ নিজ ধর্মীয় অনুশাসনকে মেনে চলায় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে৷
  • মৃত্যুর জন্য এক ধরণের প্রস্তুতি নিতে পারলে বেস্ট৷
  • ফোন করে দাবিদাওয়া ক্ষমা করা বা যারা টাকা পাবেন, তাদেরকে কার কাছ থেকে নেবে সুনির্দিষ্টভাবে
    বলে যাওয়া৷
  • জীবন আপনার, অতএব বেঁচে থাকার জন্য সবরকম বৈধ প্রচেষ্টা চালাতে লজ্জা পাবেন না৷
  • কোন ধরণের সমস্যা হলেই সেবাকর্মীকে অবগত করুন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।