মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা প্রতিরোধে বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের ভূমিকা

Platformপ্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১১:০০ · ২ মিনিটে পড়ুন
করোনা প্রতিরোধে বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের ভূমিকা
লেখার আকার

২৮ মার্চ ২০২০: পুরো বছর জুড়েই পর্যটকের আনাগোনা থাকে বান্দরবানে। গবেষণা মতে COVID-19 এর সর্বোচ্চ ঝুঁকিতে ছিল পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। বান্দরবানকে কমিউনিটি ট্রান্সমিশন ফেইজ থেকে সুরক্ষিত করতে এগিয়ে আসে বান্দরবান মেডিক্যাল স্টুডেন্টস এসোসিয়েশন। তারা শহরের বিভিন্ন স্থানজুড়ে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, জীবাণুনাশক স্প্রে ছিটানো এবং বার বার হাত ধোয়ার অনুরোধ জানিয়ে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতিসমূহ শিখিয়ে দেন।

বান্দরবান সদরের পাশাপাশি লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, রুমা, থানচিতেও কাজ করে যাচ্ছেন বিভিন্ন মেডিকেল কলেজে পড়ুয়া বান্দরবানের শিক্ষার্থীবৃন্দ। বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি বেনজির জাহাঙ্গীর প্ল্যাটফর্মকে জানান, “দুর্গম এই জনপদে করোনা ঝুঁকি মোকাবেলায় বদ্ধ পরিকর বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, তাই প্রতিটি উপজেলায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি”

বান্দরবান পার্বত্য জেলা স্বাস্থ্য বিভাগ; বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর আন্ত সমন্বয়ে বান্দরবান জেলার মেডিক্যাল স্টুডেন্টরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও রেড ক্রিসেন্ট বান্দরবান, বান্দরবান স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিডি ক্লিন বান্দরবান, বান্দরবান মারমা স্টুডেন্ট কাউন্সিলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে বান্দরবানের সিভিল সার্জন জনাব অংশৈপ্রু বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন যেভাবে এগিয়ে এসেছে তা সত্যিই প্রসংশার দাবিদার, তারা নিজেদের যথাসম্ভব নিরাপদ রেখে করোনার বিরুদ্ধে বীরের মতো লড়াই করে যাচ্ছে।”

নিজস্ব প্রতিবেদক/ডা টি এইচ এম এনায়েত উল্লাহ খান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।