মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা থেকে সেরে উঠছেন শিশু বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান

অংকন বনিকপ্রকাশ: ৭ মে ২০২০, ২:৫৮ · ২ মিনিটে পড়ুন
করোনা থেকে সেরে উঠছেন শিশু বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

দেশে চলমান করোনা মহামারীতে দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে পুরো দেশে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে ইতিমধ্যে অনেকে আরোগ্যও লাভ করেছেন।

এবার করোনা থেকে সেরে উঠছেন আরেকজন চিকিৎসকযোদ্ধা ডা. মুজিবুর রহমান। তিনি একজন নবজাতক বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক হিসেবে ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড মাদারস হেলথ (ICMH) এ কর্মরত আছেন। তিনি হাসপাতালটিতে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রেরও প্রধান হিসেবে দায়িত্বরত।

তাঁর দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান,

“মহান আল্লাহ্‌র অশেষ রহমতে আজ (৬ মে) থেকে আমি পরিপূরক অক্সিজেনের সাহায্য ছাড়াই শ্বাস নিতে পারছি। কুয়েত-মৈত্রী হাসপাতালের ICU (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ইউনিটে কর্মরত এবং ডেডিকেটেড ICU বিশেষজ্ঞ ডা. আসদা, দায়িত্বরত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৩৬তম ব্যাচের জুনিয়র ভাই ও বোনেরা আমাকে মানসিকভাবে শক্ত থাকার জন্য সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। আমার সকল শিক্ষক এবং বন্ধুদের ধন্যবাদ-বিশেষ করে সামিরা, তোফায়েল এবং রহিম সবসময় আমাকে উদ্বুদ্ধ করেছে এবং গত ৩ মে রাত ২ টা ৪৫ মিনিটে কুয়েত-মৈত্রী হাসপাতালে আমার জন্য ICU’র(নিবিড় পরিচর্যা কেন্দ্র) ব্যবস্থা করেছে।”

তিনি আরো জানান,

“একমাত্র আল্লাহ্ই আমাদের সাহায্য করতে পারেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।”

এতোকিছুর ভীড়ে প্রশান্তির বার্তা এই যে, ডা. মুজিবুর রহমানের শারীরিক অবস্থা উন্নতির খবরটি তাঁর অধীনে চিকিৎসা নিতে যাওয়া শিশুদের জন্য আশীর্বাদস্বরূপ এবং তাদের স্বজনদের জন্য স্বস্তিদায়ক।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।