মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা জটিলতায় প্রাণ হারালেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সার্জারির কিংবদন্তি অধ্যাপক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১:৩৮ · ২ মিনিটে পড়ুন
করোনা জটিলতায় প্রাণ হারালেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সার্জারির কিংবদন্তি অধ্যাপক
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২১, রবিবার

প্রাণঘাতী এই করোনা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সার্জারির কিংবদন্তি অধ্যাপক আলহাজ্ব আবু আহমেদ আশরাফ আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল ১৭ এপ্রিল, ২০২১ শনিবার রাতে ১০.৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাঁকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে গতকাল শনিবার রাতে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সার্জারির কিংবদন্তি অধ্যাপক আলহাজ্ব আবু আহমেদ আশরাফ আলী ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। এছাড়াও তিনি ২০০৬-২০০৭ সালে সোসাইটি অব সার্জনস (এসওএসবি) এর প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ছিলেন। পরে ২০০৮ সালে সরকারি মেডিকেল কলেজ হতে অবসরপ্রাপ্ত হয়ে আদ্ দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক এবং সার্জারি বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা এবং মেডিকেল কলেজের শিক্ষকতায় অনন্য অবদান রেখেছেন। কিংবদন্তি এই অধ্যাপক জাপান হতে পেডিয়াট্রিক্স সার্জারি এবং ভারত হতে ল্যাপারোস্কোপি সার্জারির উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁকে পাকিস্তান হতে সম্মানসূচক এফসিপিএস ডিগ্রিও দেয়া হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ এবং সার্জারির এই কিংবদন্তি অধ্যাপকের মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।