মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় আক্রান্ত হয়ে দেশবরেণ্য কিংবদন্তী অধ্যাপকের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ১১:০০ · ২ মিনিটে পড়ুন
করোনায় আক্রান্ত হয়ে দেশবরেণ্য কিংবদন্তী অধ্যাপকের মৃত্যু
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ অক্টোবর, ২০২০, শুক্রবার

মহামারী করোনা যুদ্ধে হেরে সবাইকে কাঁদিয়ে শহীদদের মিছিলে এবার যুক্ত হলেন দেশবরেণ্য কিংবদন্তি চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত বায়োকেমিস্ট্রির অধ্যাপক ডা. এম.এ. জলিল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ ৩০ অক্টোবর, শুক্রবার রাত ১২.২০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কমবাইন্ড মিলিটারি হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আজ শুক্রবার রাত ১২.২০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সকলের অত্যন্ত প্রিয় অধ্যাপক ডা. এম.এ. জলিল ১৯৫৩ সালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক-১২) ভর্তির মাধ্যমে তাঁর মেডিকেল জীবনের যাত্রা শুরু করেন। এমবিবিএস পাশ করার পর তিনি গোপালপুর এবং টাঙ্গাইলে দুই বছর মেডিসিন প্র্যাকটিস করেন। তিনি বৃহত্তর টাঙ্গাইল এলাকার তৃতীয় চিকিৎসক ছিলেন। ব্যক্তিজীবনে তিনি একজন ভাল চিকিৎসকের পাশাপাশি একজন ভাল মানুষ ছিলেন। তিনি গোপালপুরে নিজস্ব চেম্বার থাকা সত্ত্বেও সাইকেলে চড়ে বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখতেন।

পরবর্তীতে প্রাইভেট প্র্যাকটিস ছেড়ে ১৯৬২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ফিজিওলজির লেকচারার হিসেবে যোগদান করেন। ১৯৬৬ সালে বিএসএমএমইউ প্রতিষ্ঠার পর প্রথম ব্যাচ এমফিল কোর্সে ভর্তি হন। পরে ১৯৭৯ সালে প্রফেসর পদে এবং ১৯৯২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন এবং পরবর্তী জীবনের টানা ৩০ বছর তিনি মমকের অধ্যক্ষ পদেই বহাল ছিলেন। পরবর্তীতে অবসর গ্রহণের পর টাঙ্গাইলের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং একাডেমিক উপদেষ্টা এই মহান অধ্যাপক। এছাড়াও তিনি কমিউনিটি বেজড মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রধান হিসেবেও নিযুক্ত ছিলেন।

তাঁর মতো একজন প্রতিভাবান কিংবদন্তি চিকিৎসকের মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।