বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলি – ১৬ | একজন কসাই (ডাক্তার) যখন বাবা

প্ল্যাটফর্ম নিউজ, ৫ জুলাই ২০২০, রবিবার

ডা. কিশোর কুমার চক্রবর্তী
এসিস্ট্যান্ট সার্জন
রেসিডেন্ট (ইএনটি এন্ড এইচএনএস)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি

হ্যাঁ, ঠিকই তো, ডাক্তাররা সত্যিই কসাই। তবে রোগীর প্রতি না, নিজেদের পরিবারের প্রতি।

তাই তো নিজের ছোট মেয়েকে (বয়স চার মাস উর্ধ্ব) জন্মের পর শুধু একবারই কোলে নিতে পেরেছি। তারপর থেকে আর দেখতেও যেতে পারি নি, চার মাসের উপর হলো সে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। কিন্তু বাবা কি জিনিস, সেটা হয়তো বেচারী এখন পর্যন্ত বুঝে উঠতেই পারল না কারণ বাবার দেখা পাওয়াটা যে অনিশ্চিত। জন্মের পরের টিকাগুলিও দেয়া হয়ে উঠে নি সঠিক সময়ে।

বড় মেয়েটা (বয়স আড়াই বছর) কথা বলা শিখলো সেই বাবাকে না শুনিয়েই। কিন্তু “বাবা-বাবা” বলে অস্থির হয়ে ছুটে যায়। যখনই মোবাইলে রিং বেজে উঠে কিভাবে যেন সে বুঝে যায় ওটা তার বাবার ফোন। একেই হয়তো বলে বাবা-মেয়ের আত্মার টান। সেও ধীরে ধীরে বড় হচ্ছে, বাবার আদর, বাবার ভালবাসার স্পর্শ না পেয়েই।

বাবা যে ‘ডাক্তার’ এটাই হয়তো তাদের জন্য অভিশাপ৷ অন্যের অসুস্থতার সময় বাবা ঠিকই ছুটে যায়, কিন্তু নিজেদের অসুস্থতায় বাবার আদর মাখানো পরশটিও যে পায় না ওরা। হয়তো সব বাবা এমনই, নাকি ডাক্তার বাবারাই শুধু এমন?

এই তো গত রাতে ব্লেড দিয়ে অনেকটা গভীরভাবে হাত কেটে ফেলে বড় মেয়ে। অঝরে রক্ত পড়েছে। ভীষণ কান্না করে বারবার মা কে বলছিল “আমাকে বাবার কাছে পাঠিয়ে দাও, আমি বাবার কাছে যাবো”। একটু কথা বলার জন্য বাবাকে ফোন করেও পেলো না সে। এই দোষগুলো কার? অবশ্যই “ডাক্তার বাবার”। কারণ বাবা তো ওদের এটাও শিখিয়ে দিয়ে আসতে পারে নি কোনটা খেলার জিনিস আর কোনটা বিপদজনক (ব্লেড), তাই না?
আর ডাক্তারদের নিজের বাবা, মা আর স্ত্রী -এর জীবনের গল্পটা আশা করি অনুমেয় এবং আরো করুণ।
চারমাস ধরেই তো কোয়ারেন্টিনে আছি পরিবার ছাড়া, স্ত্রী সন্তান ছাড়া। এইটুকুন বাচ্চাটার হাত কেটে যাওয়ার কষ্টটুকুও বাবা হয়ে নীরবে দেখে যাচ্ছি, কিভাবে ভাল থাকা যায়? কিভাবে সন্তানের কষ্টটা বুকে ধরে আবার পরেরদিন হাসিমুখে দায়িত্বে যেতে হয়?
পাগল হয়ে যাবার মত অবস্থা।

এটা কেবল মাত্র আমার গল্প না। প্রতিটি ডাক্তার বাবার গল্পই এই রকম বা তার চেয়েও বেদনাময়। ভাল থাকুক কসাইরা যারাও একজন বাবা…

(ঈষৎ পরিবর্তীত)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।