সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার ক্রান্তিকাল, এই দুঃসময় কাটবেই

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন ২০২০, সোমবার

ডা. ফারহানা সেলিম
সহযোগী অধ্যাপক
কমিউনিটি মেডিসিন,
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ

বাংলাদেশ এখন সত্যিই এক চরম দুঃসময়ে উপস্থিত। গত কয়েক মাস ধরে নানা জল্পনা কল্পনা চলছিলো আগামী মাসে করোনা পরিস্থিতি আরো নাজুক হবে এই শঙ্কায়। সকল আশঙ্কাকে সত্যি প্রমাণ করে করোনা ভাইরাসে আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা ৯০ হাজার অতিক্রম করেছে এবং প্রাণহানীর সংখ্যা হাজার অতিক্রান্ত। এপিডেমিওলজিকাল মডেল অনুযায়ী এ সংখ্যা জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত ক্রমবর্ধমান হবে বলে বিশেষজ্ঞদের মতামত।

এই পরিস্থিতিতে দেশের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা আমাদের চোখের সামনে জাজ্জ্বল্যমান। গত কয়েক দশকের স্বাস্থ্যখাতে সীমাহীন দূর্নীতি আর অস্বচ্ছতা এখন দেশের মানুষকে উসুল করতে হচ্ছে নিজের জীবন দিয়ে। একটি হাসপাতাল বেড, আইসিইউ, আর সেন্ট্রাল অক্সিজেনের হাহাকার পুরো দেশ জুড়ে। একটু হাইফ্লো ক্যানুলা অক্সিজেনের অভাবে প্রথিতযশা চিকিৎসকের মৃত্যু আমাদের বিবেকের ভিত নাড়িয়ে দিচ্ছে। একমাত্র সম্মিলিত সামরিক হাসপাতালে ঠিকভাবে চিকিৎসা পাবেন সে আশায় মৃত্যুপথযাত্রী স্বনামধন্য অধ্যাপক বলে যান, “আমার সারা জীবনের অবদানের ফলাফল তাহলে এই!”

আমার দৃষ্টিতে এর প্রধান কারণ মানুষ হিসাবে আমাদের বাংলাদেশীদের Human Integrity, বা সহজ ভাষায় সততা ও ন্যায়পরায়ণতার প্রবল অভাব। আমরা কেউই এই দায় থেকে মুক্ত নই। অপরাজনীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে। এত রাজনীতিপ্রেমী জাতি বিশ্বে আর আছে কিনা সন্দেহ!

এখনো সময় আছে নিজেদের কিছুটা পরিবর্তনের। প্রকৃতি ক্রমাগত আমাদের বার্তা দিয়ে যাচ্ছে নিজেদের পরিবর্তন করার। নিজেদের মধ্যে মানবিক গুনাবলী ফেরত আনার। আমরা শুনেও না শোনার ভান করে যাচ্ছি আর ক্রমাগত দোষ চাপাচ্ছি অন্যজনের ওপরে।

দেশের ধনী দরিদ্র সবাই যেহেতু এখন এক কাতারে, অল্পতেই বিদেশ যাওয়ার সুযোগ যেহেতু এখন পাওয়া যাবেনা, এই একটা সুযোগ আমাদের স্বাস্থ্যব্যাবস্থাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য অর্জন আছে প্রাথমিক স্বাস্থ্যসেবার সহজলভ্য করার, মাতৃ এবং শিশু মৃত্যুর নিম্নগতির মাধ্যমে। হেলথ ইনফ্রাস্ট্রাকচার বা কাঠামোয় অনেক উন্নয়নশীল দেশের থেকে আমরা বেশ আগানো। কিন্তু সকল অর্জনই ম্লান হয়ে যাচ্ছে সেকেন্ডারি আর টারশিয়ারি সেবার অভাবে। জাতীয় বাজেটে এই খাতে যথেষ্ট পরিমাণে অর্থ যোগান এবং তার যথাযথ ব্যাবহার এই সময়ের বিরাট চাহিদা।

চরম অনিরাপত্তা, আর আশংকার মধ্যেও এটুকু আশা, মানুষ ফিরুক তার বিবেকে। সংশোধিত হই আমরা। এই দুঃসময় কাটবেই, মানুষ হার মানতে পারে না। রোগমুক্ত এবং দুর্নীতিমুক্ত সুদিনের প্রত্যাশায়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।