মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনাজয়ী চিকিৎসকদের পুনরায় কর্মস্থলে যোগদান, ফুলেল শুভেচ্ছা দিলেন সাংসদ

Platformপ্রকাশ: ১৪ মে ২০২০, ৯:০০ · ১ মিনিটে পড়ুন
করোনাজয়ী চিকিৎসকদের পুনরায় কর্মস্থলে যোগদান, ফুলেল শুভেচ্ছা দিলেন সাংসদ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ মে,২০২০, বৃহস্পতিবার :

দেশে করোনা সংক্রমণের শুরুতেই হটস্পট হিসেবে ঘোষিত হওয়া কিশোরগঞ্জে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৯ জন যার মধ্যে ৪৮ জন চিকিৎসক সহ ১০৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এদিকে নতুন করে কিশোরগঞ্জ জেলায় সুস্থ হওয়া ৮ জন সহ মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৭২ জন যা আক্রান্ত রোগীর ৮৬ শতাংশের একটু বেশি।

জেলায় করোনা আক্রান্ত ৪৮ জন চিকিৎসকের মধ্যে ৪৩ জনই সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করেছেন যা জেলার স্বাস্থ্য ব্যবস্থায় গতি ফিরিয়ে এনেছে। হাওর অধ্যুষিত ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন করোনা আক্রান্ত চিকিৎসক সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করেছেন।

গত ১৩ মে, বুধবার সন্ধ্যায় ইটনা উপজেলা ডাকবাংলোতে করোনাজয়ী চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানান কিশোরগঞ্জ-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক। তিনি সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে যাওয়া চিকিৎসকদের ভুয়সী প্রশংসা করেন।

ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাশ রাজীব বলেন, “এমপি মহোদয়ের এরুপ আন্তরিকতা ও শুভেচ্ছা জানানো আমাদের আবেগাপ্লুত করছে এবং বর্তমান সংকটময় পরিস্থিতিতে চিকিৎসকফের নবউদ্যমে কাজ করার অনুপ্রেরণা জুগাবে”।

নিজস্ব প্রতিবেদক/ফিরদৌস আলম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।