মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার

অংকন বনিকপ্রকাশ: ১৯ মে ২০২১, ৮:৪৪ · ১ মিনিটে পড়ুন
‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৯ মে, ২০২১

‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসকদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর আয়োজনে চারদিন ব্যাপী এক বিশেষ ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে, যার ১ম দিন আজ।

আজকের ওয়েবিনার এর বিষয় ‘BUILDING THE FUTURE WITH FAMILY DOCTORS’. ওয়েবিনারটিতে স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইং এর চেয়ার ডা. লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মো. কবির আহমেদ
খান। এছাড়াও প্যানেলিস্ট হিসেবে থাকবেন বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটির যুগ্ম সম্পাদক অধ্যাপক রশীদ ই মাহবুব, WONCA দক্ষিণ এশীয় অঞ্চলের সভাপতি ডা. রমন কুমার, BIFME এর মেডিকেল ডিরেক্টর ও WONCA দক্ষিণ এশীয় অঞ্চলের সাবেক সভাপতি অধ্যাপক কানু বালা এবং পাকিস্তানের লাহোরে অবস্থিত ‘ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স’ এর ফ্যামিলি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিনা জাওয়াইদ।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফ্যামিলি ফিজিশিয়ান ডা. সালেহ আহমেদের সঞ্চালনায় আজকের এই ওয়েবিনারটি শুরু হবে রাত ৯ টায়, যার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে Channel H1.

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।