বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একদল সুপারহিরো আর এক টুকরো আশা

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
মানুষের সামনে জীবনে কিছু সু্যোগ আসে- যাতে করে সে ইতিহাস গড়তে পারে, সুপারহিরো হতে পারে, কিন্তু সুযোগ গুলো মাঝে মাঝে এতোটাই কঠিন বা বিপদজনক হয়, সে বিফল হলেও মনে জায়গা করে নেয়। কেউ মনে না রাখলেও ইতিহাসের পাতা তাকে মনে রাখে।

এলিসা গ্রানাটো আর তার সাথের ৮০০ জন মানুষ, এমনই একদল সুপারহিরো।

এলিসা গ্রানাটো

এই আর্টিকেল লেখা অবধি ২৮,৯৬,৯৪৬ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত, মারা গেছেন ২,০১,৭৪৩ জন। এই পৃথিবী থমকে দেওয়া অসুখ থেকে মুক্তির উপায় খোঁজা কতোটা জরুরি, তা আতংকিত মানুষজন, অচ্ছুৎ হয়ে মারা যাওয়ার ভয় দেখেই বুঝা যায়। বহুদিন পর একটা মহামারি এভাবে পৃথিবী কে থমকে দিয়েছে। তাই বিপদ তোয়াক্কা না করে কিছু মানুষ মুক্তির পথ খুজে বেড়াচ্ছেন। ডা. গিলবার্ট এর ভ্যাক্সিনের বিশ্বজয়ের পথ সুগম করে দেওয়ার জন্যে এই এলিসা গ্রানাটোর মতো মানুষের এগিয়ে এসেছেন।

ভ্যাক্সিনে থাকা এন্টিজেন এলিসা আর বাকি স্বেচ্ছাসেবকদের শরীরে দেওয়ার পর তাদের বডির প্রতিরোধ ক্ষমতা যুদ্ধ করে এন্টিবডি তৈরি করবে, তারপর প্রকৃত ভাইরাসটাকে তাদের শরীরে প্রবেশ করানো হবে। যদি তাদের শরীর টিকে থাকে আর যুদ্ধ জয় করতে পারে, সেই শত ভলান্টিয়ারের তথ্য থেকে বুঝা যাবে ভ্যাক্সিনের কার্যকারিতা আছে কিনা। তারপর পুরো পৃথিবীতে ভ্যাক্সিন করোনার বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু যদি সফল না হয়, তবে গ্রানাটোদের করোনা আক্রান্ত হয়ে মৃত্যও হতে পারে।

মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও এই যে মানুষগুলো এগিয়ে আসলেন, এ কারণেই তারা আমাদের সুপারহিরো। শুধু গ্রানাটোই নয়, ৮০ টার মতো ফ্যাসিলিটি তে গবেষণা চলছে, হিউমান ট্রায়াল আরো কিছু জায়গায় হচ্ছে, সিয়াটলে এর আগেও চেষ্টা করা হয়েছে।

ডাক্তার সহ সকল মেডিকেল প্রফেশনাল, সমাজসেবক , আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, আর পৃথিবী ব্যপী এসকল সুপারহিরোদের ত্যাগ স্বীকার এর জন্যেই, আমরা এখনো এতো হতাশার মাঝে আশার আলো দেখছি। তাদের দেখে আমরাও আশা করি, মানুষের প্রয়োজনে এগিয়ে যাওয়ার সাহস আমাদের মাঝেও হবে।

গ্রানাটোর ভাষায়- ‘আমি একজন বিজ্ঞানী, তাই যেকোনো অবস্থাতেই এই বৈজ্ঞানিক প্রক্রিয়াতে আমি সাহায্য করতে চাই।’

এই হিরো দের ডেডিকেশন আমাদের যে আশা দেখাচ্ছে, তারা প্রথমেই সফল না হলেও দুঃখ নেই আমাদের। কারণ আমরা বিশ্বাস করি, গ্রানাটোদের এই ত্যাগ আজ হোক কাল হোক, সফল হবে। এই সুপারহিরোদের ত্যাগ যাতে বিফলে না যায়, এটাই প্রার্থনা আমাদের, একটু আশার আলো দেখানোর জন্যে তাদের ধন্যবাদ। এসকল মানুষের জন্যেই আমরা ভাবতে পারি ইনশাআল্লাহ, জয় একদিন হবেই আমাদের।

তথ্যসূত্রঃ বিবিসি নিউজ
নিজস্ব প্রতিবেদক / মো. তাহমিদুল হক চৌধুরী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।