রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একটি অদ্ভুত অপারেশনের গল্পঃ Modified Osteo Odonto Keratoprosthesis

ইংল্যান্ড এর সাসেক্স এর অধিবাসী ৪২ বছর বয়েসী মার্টিন জোন্স ছিলেন একজন বডি বিল্ডার। ১৯৯৬ সালে একদিন তার পার্ট টাইম কর্মস্থলে গলিত এলুমিনিয়াম পড়ে দেহের ৩৭% পুড়ে যায়। বিশেষ করে দুই চোখই নষ্ট হয়ে যায়। বাম চোখ এত বেশি নষ্ট হয়যে সেটা তুলে আনা ছাড়া উপায় ছিল না। কিন্তু ডান চোখ কিছুটা ঠিক থাকলেও দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায়। চার বছর পরে অন্ধ অবস্থায় মার্টিন বিয়ে করে গিল নামের এক মেয়েকে। বউকে কখনো চোখে দেখে নাই মার্টিন। ঘটনার ১০ বছর পরে ২০০৬ সালে স্ত্রী গিল মার্টিন কে নটিংহ্যাম এর এক চক্ষু বিশেষজ্ঞ কে দেখায়। ডাক্তার অনেক চিন্তা ভাবনা করে পরীক্ষানিরীক্ষা করে খুব ব্যায়বহুল এক ব্যবস্থার কথা বলেন গিল কে। এটা হল স্টেম সেল ট্রান্সপ্লান্ট। রাজি হল গিল। একজন দাতার স্টেম কোষ মার্টিনের চোখে ঢুকানো হয় নষ্ট অংশ পুনরুৎপত্তির জন্য।

কোন লাভ হল না। টাকা গচ্ছা গেল। এর চেয়ে ভাল কোন সমাধান কোন ডাক্তার দিতে পারছিল না। ২ বছর পরে ব্রাইটনের সাসেক্স চক্ষু হাসপাতালের অপথেলমিক সার্জন ও কন্সাল্টেন্ট জাপানি বংশোদ্ভূত ইংলিশ ডা. ক্রিস্টোফার লুই মার্টিনের ব্যাপার নিয়ে মাথা ঘামতে লাগলেন। অনেক চিন্তা ভাবনার পরে ১৯৬০ সালে ইতালির এক চক্ষু সার্জন বেন্দেত্তো স্ট্রাম্পেলির এক অদ্ভুত থিউরিটিক্যাল সার্জারির পথ বেছে নিলেন ডা. লুই। একে বলা হয় tooth in eye সার্জারি বা অন্য কথায় osteo- Odonto keratoprosthesis (OOKP) I এই সার্জারিকে তিনি নিজের মত খানিকটা সাজিয়ে modified osteo odonto keratoprosthesis বা MOOKP নাম দিলেন। এই OOKP সার্জারি এর আগে পৃথিবীতে একবার করা হয়েছিল তবে ফলাফল ভাল ছিল না। তবু জেদি ডাক্তার লুই এটা করবে সংকল্প করলো। মার্টিনের স্ত্রী গিল উপায়ান্তর না দেখে আর ডাক্তারের কনফিডেন্স দেখে রাজি হল শেষ পর্যন্ত।

ডা. লুই অপারেশনের দিন ঠিক করলেন।

প্রথম দিন মার্টিনের মুখের ভিতরের মিউকাস পর্দা খানিকটা কাটলো। এরপর চোখের পাতার নিচের সব ইনফেক্টেড জিনিস সহ কর্নিয়া লেন্সের অর্ধেক সব তুলে নিলেন। এরপর চোখের এই খালি যায়গাটাতে মুখের মিউকাস পর্দা সিলাই করে দিলেন। এরপরে মার্টিনের একটা ক্যানাইন দাঁত তুলে নিলেন চারপাশের কিছু হাড় সহ সিলিন্ডার আকৃতির করে। দাঁত টার মাথা খানিকটা কেটে চিকন ডেন্টাল ড্রিল দিয়ে পুরা দাঁত টা ফুটো করে ফেললেন উপর থেকে নিচে। অই ফুটোর ভেতরে একটা খুবি ক্ষুদ্র সেলুলোজ এর লেন্স বসালেন এবং সিলিন্ডার আকৃতির দাঁত কে একটা প্লাস্টিকের সিলিন্ডারে ঢুকালেন। এরপর পুরা সিলিন্ডার টা মুখের ভেতরে কেটে বসিয়ে গালের সাথে সিলাই করে রাখলেন নতুন রক্তনালী গজানোর জন্য। এই অবস্থায় ৩ মাস রেখেদিলেন। ৪র্থ মাসে মুখ থেকে নতুন ভাস্কুলার দাঁত নিয়ে মুখের মিউকাস পর্দা লাগানো চোখের মাঝখানে ঢুকিয়ে দিলেন।
22045708_1026553874153667_4172605769472533162_n
অদ্ভুত ভাবে মার্টিন সাথে সাথে দৃষ্টি ফিরে পেলেন। খুশিতে চিৎকার করে উঠলেন প্রথম বারের মত স্ত্রীকে দেখতে পেয়ে।
দাঁতের সাহায্যে দেখতে পাওয়ার ঘটনা এই প্রথম। এই জেদি ডাক্তার লুই পৃথিবীর প্রথম ডাক্তার যিনি এই কাজ সফলতার সাথে করতে পেরেছিলেন। আমেরিকাতে এরকম দৃষ্টি ফিরিয়ে দেয়ার জন্য boston keratoprosthesis নামক আরেক পদ্ধতি অনুসৃত হত।কিন্তু ডা. লুই সাহেবের এই সাফল্যের জন্য পরের বছর আমেরিকার একদল সার্জন মায়ামির শ্যারন থর্নটন নামক এক মহিলার একই রকম ভাবে দাঁতের সাহায্যে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। এই মহিলার দৃষ্টিশক্তি স্টিভেন জনসন সিন্ড্রোম নামক রোগে নষ্ট হয়েছিল। বলে রাখা ভাল যে চোখের স্নায়ু নষ্ট হয়ে গেলে কোনভাবেই এই পদ্ধতি কাজ করবে না। কেবল অপটিক স্নায়ু আর রেটিনার কিছু অংশ ছাড়া বাকি চোখ নষ্ট হলেও এই MOOKP পদ্ধতিতে দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব।
দাঁতের এই অসাধারণ প্রয়োগ সম্পর্কে আমাদের সকল চিকিৎসকদের জানা প্রয়োজন। আশাকরি একদিন আমাদের দেশের হাজার দৃষ্টিহীন মানুষ আমাদের ডাক্তারদের হাত ধরে এভাবেই এই অসাধারণ সুন্দর গ্রহটা আর প্রিয় মুখগুলো দেখার সুযোগ পাবে।
সুত্র-
the guardian, NY times, Wikipedia, BBC, youtube

লিখেছেনঃ
ডাঃ আসির মোসাদ্দেক সাকিব
ডেন্টাল সার্জন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

One thought on “একটি অদ্ভুত অপারেশনের গল্পঃ Modified Osteo Odonto Keratoprosthesis”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।