মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

উন্নত সেবা ‍নিশ্চিতে ৩০০ কোটি টাকা বরাদ্দ পেল বিএসএমএমইউ

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৩ জানুয়ারি ২০২৫, ৫:০১ · ২ মিনিটে পড়ুন
উন্নত সেবা ‍নিশ্চিতে ৩০০ কোটি টাকা বরাদ্দ পেল বিএসএমএমইউ
লেখার আকার

শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৪

চিকিৎসাসেবা উন্নত করতে চারটি শর্ত জুড়ে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৩০০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হচ্ছে।

বিএসএমএমইউকে দেওয়া ৪টি শর্ত হলো- বরাদ্দকৃত অর্থ অনুমোদিত আরডিপিপি’র (সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি) অনুমোদিত খাত সংস্থান অনুযায়ী ও সব আর্থিক বিধি- বিধান অনুসরণপূর্বক ব্যয় করতে হবে; ২০২৪-২৫ অর্থবছরের আরএডিপিতে সেটি প্রতিফলন করতে হবে এবং প্রকল্পের সব কাজ নির্ধারিত সময়ে নির্ধারিত অর্থে বাস্তবায়ন করতে হবে।

বিএসএমএমইউতে বাস্তবায়নাধীন সুপার স্পেশিয়ালাইজড হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এই বরাদ্দ ব্যয় করা হবে। এই ৩০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি কেনা হবে।

গত বুধবার (১ জানুয়ারি) পরিকল্পনা বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বরাদ্দকৃত অর্থ প্রথম থেকে চতুর্থ কিস্তিতে একত্রে ছাড় করা হবে। বিএসএমএমইউয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৭০০ বেডের একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের প্রকল্প নিয়েছিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ।

প্রকল্পের অন্যান্য প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে- মেডিকেল কেয়ার ও ব্যবস্থাপনা আধুনিকায়ন, বিশেষায়িত সেবা হিসেবে জরুরি এবং ট্রমা সেন্টার স্থাপন, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি সেন্টার, মা ও শিশু কেন্দ্র, কার্ডিও সেরিব্রো ভাসকুলার সেন্টার, কিডনি ডিজিজ সেন্টার স্থাপন, চিকিৎসকের দক্ষতা বৃদ্ধি ও গবেষণা। এসব কাজে এই অর্থ ব্যয় হবে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য সেক্টরের আওতায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ‘থোক বরাদ্দ’ হতে মোট ৩০০ কোটি টাকা একত্রে ছাড়করণে নির্দেশক্রমে সম্মতি দেওয়া হয়েছে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।