শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ইউরোপীয় ডিপ্লোমা এনেস্থেশিয়া এবং ইন্টেনসিভ কেয়ার পরীক্ষা কেন্দ্রের অনুমতি পেল বাংলাদেশ 

প্ল্যাটফর্ম নিউজ, ১০ নভেম্বর, ২০২০, মঙ্গলবার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনেস্থেশিয়া, এনালজেশিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ ইউরোপীয়ান ডিপ্লোমা ইন এনেস্থেশিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিনের (ইডায়িক) আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে। ২০২১ সাল থেকে বাংলাদেশী চিকিৎসকদের এই সম্মানজনক পোস্টগ্র্যাজুয়েশন পরীক্ষার প্রথম পর্বে অংশ নিতে আর বিদেশে ছুটতে হবে না। এনেস্থেশিয়া, এনালজেশিয়া এবং ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আখতারুজ্জামানের আন্তরিক প্রচেষ্টায় প্রথমবারের মত বিশ্বস্বীকৃত এধরনের ডিগ্রি পরীক্ষা আয়োজনের জন্য বাংলাদেশ বিবেচিত হয় গত ৯ নভেম্বর। বাংলাদেশের চিকিৎসকদের জন্য নিঃসন্দেহে একটি গর্বের বিষয় এবং এনেস্থেশিয়া এবং ইন্টেন্সিভ কেয়ারে ক্যারিয়ার করতে আগ্রহী চিকিৎসকদের জন্য এটি অপূর্ব সুযোগ।

 

ইউরোপীয়ান ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন এনেস্থেসিস্টদের জন্য একটি আন্তর্জাতিক মানের পরীক্ষা যা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত। এনেস্থেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিনে ক্যারিয়ার করতে ইডায়িক অন্যতম মর্যাদাপূর্ণ ডিগ্রি হিসেবে গণ্য করা হয়। ইডায়িক সম্পন্ন করা থাকলে বিশেষত ইউরোপ, মধ্য প্রাচ্যের মত দেশগুলোতে কনসাল্টেন্ট হিসেবে চাকরি পাওয়া সহজ হয়। ইডায়িক প্রথম পর্বের পরীক্ষায় ইন্টার্নশীপ সম্পন্ন করার পর অংশ নেয়া যায়। এছাড়া একাধিকবার পরীক্ষা দেয়া যায় এবং আলাদা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। এনেস্থেশিয়ায় স্নাতকোত্তর ডিগ্রিধারী চিকিৎসকেরা চাকরির পাশপাশি এ পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশী এনেস্থেশিয়া বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে প্র্যাক্টিস করার জন্য জি এম সি রেজিস্ট্রেশনের পাশাপাশি ইডায়িক করা থাকলে প্ল্যাব দেয়ার প্রয়োজন হবে না।

 

ইউরোপীয়ান ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিনের বিশ্বব্যাপী পরীক্ষা কেন্দ্র আছে। পার্শ্ববর্তী ভারতে ৪টি সেন্টার থাকলেও প্রচুর চাহিদা থাকায় বাংলাদেশী পরীক্ষার্থীদের ইন্দোনেশিয়া অথবা মধ্যপ্রাচ্যের সেন্টারগুলোতে পরীক্ষা দিতে যেতে হয়। বাংলাদেশে এই পরীক্ষার কেন্দ্র হওয়ায় বাংলাদেশী চিকিৎসকদের জন্য পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যেমন সহজ হবে তেমনি বিদেশে যেতে হবে না বলে অর্থ সাশ্রয় হবে। ২০২১ সালের ১১ সেপ্টেম্বর, শনিবার হতে প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অনলাইন রেজিস্ট্রেশন মার্চ মাস হতে শুরু হবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।