মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
নিউজ

ইউনানী/আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক সেবা প্রদানে এলোপ্যাথিক ব্যবস্থাপত্র ব্যবহারে নিষেধাজ্ঞা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ মার্চ ২০২১, ৬:৪০ · ২ মিনিটে পড়ুন
ইউনানী/আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক সেবা প্রদানে এলোপ্যাথিক ব্যবস্থাপত্র ব্যবহারে নিষেধাজ্ঞা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ মার্চ ২০২১, রোজ বৃহস্পতিবার

মেডিকেল অফিসার (ইউনানী/আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক) কর্তৃক চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে এলোপ্যাথিক ঔষধ ব্যবস্থাপত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) এর লাইন ডিরেক্টর ডা. মোঃ আজিজুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক নোটিশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) অপারেশনাল প্লানের অধীনে নিয়োজিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার (ইউনানী/আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে এলোপ্যাথিক ঔষধ ব্যবস্থাপত্র ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে প্রমাণস্বরূপ তথ্য অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) এর লাইন ডিরেক্টর বরাবর পেশ করতে বলা হয়েছে। পাশাপাশি অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) এর অপারেশনাল প্ল্যানের অধীনে নিয়োজিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার (ইউনানী/আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক) চিকিৎসকগণ এবং হারবাল এসিস্টেন্টদের তাদের সংশ্লিষ্ট প্ল্যানের কার্যক্রম ব্যাতীত অন্য কোনো কার্যক্রমে নিয়োজিত না হওয়ার জন্যেও নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) অপারেশনাল প্লানের অধীনে নিয়োজিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার (ইউনানী/আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে তাদের বিভাগের ঔষধ নির্ধারিত ব্যবস্থাপত্রে না লিখে এলোপ্যাথিক চিকিৎসার ঔষধ ব্যবস্থাপত্রে লিখে আসছেন। দেশের কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানগণ স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক মহোদয়ের সভাপতিত্বে একটি ভিডিও কনফারেন্সে এই অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে উক্ত আদেশ জারি করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।