মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

আসন্ন সময়ে করোনায় দ্বিগুণ মৃত্যুর শঙ্কা প্রকাশ করলেন ইংল্যাণ্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ নভেম্বর ২০২০, ৪:১৩ · ২ মিনিটে পড়ুন
আসন্ন সময়ে করোনায় দ্বিগুণ মৃত্যুর শঙ্কা প্রকাশ করলেন ইংল্যাণ্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ নভেম্বর, ২০২০, মঙ্গলবার

কোভিড-১৯ এর দরুন আসন্ন সময়ে দ্বিগুণ মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সম্পর্কে তিনি তাঁর মন্ত্রীদের বলেন-“কোভিড-১৯ এর মৃত্যু সামনে তুলনামূলক দ্বিগুণ হতে পারে যা কিনা মহামারীর প্রথম তরঙ্গে ছিল”। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে পরিকল্পিতভাবে চার সপ্তাহের লকডাউনের এখন কোনো “বিকল্পধারা” নেই বলেও জানান তিনি।

হাউস অফ কমন্সে মন্ত্রীদের উদ্দেশ্যে মি. জনসন বলেন-
“আমাদের বিজ্ঞানীদের পরামর্শ যে, আমরা যদি এখনই এই বিষয়ে কাজ না করি তবে মৃত্যুর হার দ্বিগুণ বা তার চেয়েও খারাপ হতে পারে।”

মি. জনসন আরো জানান- “কিছু সংসদ সদস্য বিশ্বাস করেন যে আমাদের আগে এই সিদ্ধান্তে পৌঁছানো উচিত ছিল”। তবে ইংল্যাণ্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন লোকদের বাড়িতে থাকার আদেশ দেওয়ার আগে প্রতিটি সম্ভাব্য বিকল্প চেষ্টা করবেন বলেও আশ্বাস দিয়েছেন। শনিবার ডাউনিং স্ট্রিট এর এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন “কঠোর লকডাউনের মধ্যে ক্লাব, রেস্তোঁরা, জিম, অপ্রয়োজনীয় দোকান এবং উপাসনালয় সমূহ অন্তর্ভুক্ত থাকবে।”

অন্যদিকে ব্যবসায়ী সচিব অলোক শর্মা সোমবার ব্রিটিশ ইন্ডাস্ট্রির বার্ষিক সম্মেলনে কনফেডারেশন অব সরকারের লকডাউন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন: “কর্ম শক্তি প্রয়োগের তুলনায় কর্মহীনতার এই পদক্ষেপের মূল্য বেশি হবে।”

তবে হাউজিং সেক্রেটারি রবার্ট জেনরিক নিশ্চিত করেছেন যে নিষেধাজ্ঞা দিনগুলির সময় প্রয়োজনে বাসা পরিবর্তনের অনুমোদন এবং এস্টেট এজেন্ট ও ব্যবসায়ীরা তাদের কাজ চালিয়ে যেতে পারবে তবে এক্ষেত্রে অবশ্যই কোভিড সুরক্ষায় স্বাস্থ্য বিধি নির্দেশনা অনুসরণ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক
নুরুন্নাহার মিতু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।