মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

আমেরিকান একাডেমী অব নিউরোলজি কর্তৃক পুরস্কার পেলেন ইংল্যান্ডে কর্মরত ডা. মাহজাবিন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ মে ২০২১, ৪:৪৫ · ২ মিনিটে পড়ুন
আমেরিকান একাডেমী অব নিউরোলজি কর্তৃক  পুরস্কার পেলেন ইংল্যান্ডে কর্মরত ডা. মাহজাবিন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ মে, ২০২১, বৃহস্পতিবার

সম্প্রতি আমেরিকান একাডেমী অব নিউরোলজি হতে সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন ইংল্যান্ডের ন্যাশনাল হেল্থ সার্ভিসে কর্মরত চিকিৎসক ডা. মাহজাবিন ইসলাম এবং তাঁর দল। ডা. মাহজাবিন ইসলাম ইংল্যান্ডের শেফিল্ড টিচিং হাসপাতালের একজন বিশেষজ্ঞ রেজিস্ট্রার। মোটর নিউরন ডিজিজে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে কার্যকরী উপায় উদ্ভাবনের কারণেই মূলত তিনি এবং তাঁর দল “শেফিল্ড নিউরোলজি টিম” এ বিরল সম্মাননা লাভ করেন।

উল্লেখ্য, রোগীর সেবার সামগ্রিক মান উন্নয়ন ও
চিকিৎসা পদ্ধতি ফলপ্রসূ করতে বিভিন্ন উদ্ভাবনকে স্বীকৃতি দিতেই আমেরিকান একাডেমী অব নিউরোলজি আয়োজন করে “২০২১ কিউআই ইনোভেশন অ্যাওয়ার্ড”। যেখানে মোটর নিউরন ডিজিজে আক্রান্ত রোগীদের চিকিৎসার ফলাফল ত্বরান্বিত করতে ‘Pick, Tick, and Click’ নামক অভিনব পদ্ধতি প্রস্তাব করায় ডা. মাহজাবিন ইসলাম ও তাঁর দলকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়।

এ সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে ডা. মাহজাবিন জানান, “মোটর নিউরোন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার মান উন্নয়নে ও যত্ন প্রদানে আমাদের কাজের স্বীকৃতি হিসাবে ২০২১ কিউআই ইনোভেশন পুরস্কার পেয়ে আমি অবিশ্বাস্যভাবে সম্মানিত বোধ করছি। শেফিল্ড মোটর নিউরোন ডিজিজ সেন্টারে আমরা জাতীয় গাইডলাইন অনুসরণপূর্ব চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রমাণ এবং রোগীর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে আমাদের পরিষেবাটি উপস্থাপন করে থাকি এবং আমাদের রোগীদের যত্নের মান ক্রমাগত উন্নত করার লক্ষ্যে কাজ করে থাকি।”

ছবিঃ ডা. মাহজাবিন ইসলাম
ছবিঃ ডা. মাহজাবিন ইসলাম ও তাঁর দল

উক্ত প্রকল্পটি তত্ত্বাবধান করেছিলেন কনসালট্যান্ট স্নায়ু বিশেষজ্ঞ ডা. টমাস জেনকিনস এবং অধ্যাপক ম্যাকদারমোট। প্রকল্পের সাথে যুক্ত অন্যান্য সদস্যরা হলেন বিশেষজ্ঞ রেজিস্ট্রার, ডা. আহমেদ মোবারক মোহাম্মদ, এমএনডি নার্স, থেরেসা ওয়ালশ এবং ক্লিনিকাল অ্যাডমিন কো-অর্ডিনেটর, অ্যানেট টেলর। জানা গিয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে আরোপিত বিধিনিষেধ শিথীল হলে আমেরিকায় সরাসরি নিজেদের কাজ উপস্থাপন করার সুযোগ পাবেন ডা. মাহজাবিন ইসলাম ও তাঁর দল।

মূলত, মোটর নিউরন ডিজিজ হলো এক ধরণের স্নায়বিক রোগ যেখানে ব্যক্তির চলাফেরা, কথা বলা, শ্বাস প্রশ্বাস নেয়া এবং খাবার খাওয়ার জন্য দায়ী স্নায়ুকোষ সমূহ প্রভাবিত হয় এবং আক্রান্ত ব্যক্তির শরীরের পেশিসমূহ ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। স্নায়বিক এ রোগটির পুরোপুরি নিরাময়যোগ্য কোনো চিকিৎসাপদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি।

তথ্যসূত্রঃhttps://www.sth.nhs.uk/news/news?action=view&newsID=1296

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।