বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আমরা হয়তো জানি, জানে না জনৈক এসএসসি’র ঐ প্রশ্নকারী

লেখক ঃ রাফিউজ্জামান সিফাত। লেখক, সাংবাদিক।

 

 
আমি নিশ্চিতভাবে জানিম আমাদের প্রত্যেকের মোবাইলে একটি নাম অবশ্যই এভাবে সেইভ করাঃ DR. ( কাঙ্ক্ষিত নাম )
এবং এই নাম্বারগুলোতে সচারাচর আমরা ফোন দেই না। ঈদে কিংবা জন্মদিনে এই নাম্বারে আমরা উইশ করি না, পাঠাই না মেসেজ। তাদের আমরা স্মরণ করি কেবল এবং কেবল মাত্র নিজের প্রয়োজনে, যখন তীব্র ব্যথায় আর আতংকে আমরা দিশেহারা ঠিক তখন। এবং অদ্ভুত হলেও সত্য, দিনে দুপুরে গভীর রাতে অদ্ভুত অদ্ভুত সময়ে কল ফোন দেয়া হলেও এই নাম্বারের মালিক কখনো বিরক্ত হোন না, প্রতিবার তিনি ফোনের ওপাশ থেকে শান্ত কণ্ঠে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে আমাদের যন্ত্রনা আতংক নিরাময় করে চলেন।

‘জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার’ প্রশ্নটা এমনও হতে পারতো,
‘জাহেদ সাহেব একজন লোভী ইঞ্জিনিয়ার’
‘জাহেদ সাহেব একজন লোভী পুলিশ অফিসার’
‘জাহেদ সাহেব একজন লোভী মন্ত্রী’
‘জাহেদ সাহেব একজন লোভী আমলা’

এমন প্রতিটি পেশায় এমন প্রশ্ন হতে পারতো। এবং তা হতো ভুল।

লোভ ব্যাক্তি বিশেষের ব্যাপার। কোন পেশা কখনো লোভী হয় না। যেমন কোন পেশা কখনো ছোট হয় না। প্রতিটি আইনসম্মত পেশাই গুরুত্বপুর্ন। কারণ এই পেশাই তাকে দুনিয়ায় টিকিয়ে রেখেছে, তাকে আর তার পরিবারকে অন্ন যোগাচ্ছে।

জাহেদ সাহেবকে আমি চিনি না, তিনি লোভী হলে কেবল ডাক্তারি নয়, ক্রিকেট খেলাতেও লোভী হয়ে অর্থ আত্মসাৎ করতে পারতেন। আজ জাহেদ সাহেব ম্যাডিকেলে না পড়ে যদি বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষণ নিয়ে সেরা ক্রিকেটার হতো, তবুও তিনি লোভী ই থাকতেন। এখানে ব্যাক্তি জাহেদ লোভী। ডাক্তার জাহেদ নয়।

, মাঝে মধ্যে এই পেশায় জড়িত স্পেসিফিক কিছু মানুষ কিংবা প্রতিষ্ঠানের নামে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, লাশ আটকে রাখা, বিনা কারণে স্পেসিফিক ডায়াগনস্টিক সেন্টার থেকে একের পর এক টেস্ট করিয়ে কমিশন নেয়াসহ এমন মারাত্মক কিছু অভিযোগ আছে। অভিযোগগুলো উক্ত অসৎ প্রতিষ্ঠান এবং ব্যাক্তির। স্পেসিফিকেলি সেই ব্যাক্তিদের। সমগ্র ডাক্তারী পেশার নয়। কখনো নয়। কাল যদি জাহেদ সাহেবের ছেলে স্কুলে না যায় তবে জাহেদ সাহেবের ছেলের আটেন্ডেন্স কাটা যাবে, সমগ্র স্কুলের ছাত্রদের আটেন্ডেন্স কাটা পড়বে না। সিম্পল ইজ দ্যাট।

আপনি কি জানেন, বাংলাদেশী ডাক্তার ড শেখ মোহাম্মদ ফজলে আকবর, ডাঃ মামুন আল মাহতাব ‘নাসভ্যাক’ নামের এক ওষুধ আবিষ্কার করেছেন যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে হেপাটাইটিস-বি ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম!

আমরা হয়তো জানি, জানে না জনৈক বেক্কল এসএসসি’র ঐ প্রশ্নকারী।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।