মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আমরাই বাঁচাতে পারি আমাদের মুন্সীগঞ্জকে

প্ল্যাটফর্ম নিউজ

শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২০

বর্তমানে (১৭ই এপ্রিল ২০২০) মুন্সীগঞ্জে মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জন। আর এখন পর্যন্ত মারা গেছে ৪ জন। যেখানে গত ৭ই এপ্রিল এ সংখ্যা ছিল ৭ জনে। একবারও ভেবে দেখেছেন কি! দিন দিন আক্রান্ত সংখ্যা কেন বেড়ে চলেছে? কেনো মুন্সীগঞ্জে করোনা সংক্রমন হলো? কে বা কারা প্রথম সংক্রমিত হয়েছে এবং তারা কিভাবে সংক্রমিত হয়েছে? প্রথম যারা সংক্রমিত হয়েছে তারা সবাই কোনো না কোনো ভাবে অন্য জেলাগুলোর মাধ্যমে সংক্রমিত হয়েছে। এখন প্রশ্ন হলো অন্য জেলার মানুষের সংস্পর্শে তারা কি করে এলো? লকডাউন বা অন্য জেলার সাথে সংযোগ রোড তো অনেক আগে থেকেই বন্ধ করা হয়েছে। তারমানে আমরা অনেকেই অবৈধভাবে লকডাউন লিক করে জেলায় প্রবেশ করেছি। আবার তথ্যও গোপন করেছি অনেক জেলায় প্রবেশ করার জন্য। তাহলে লাভ কি? আমরা কি লকডাউন এর যথাযথ নিয়ম গুলো সত্যিই মেনে চলেছি?

মুন্সীগঞ্জ, সি অফ ল্যান্ড (নদী দিয়ে ঘেরা) যাকে বলা যায়। জেলাটির চারপাশেই রয়েছে নদী। একদিকে পদ্মা নদী দিয়ে সংযুক্ত শরিয়তপুর, মাদারিপুর। অন্যদিকে মেঘনা ও পদ্মা দিয়ে সংযুক্ত চাঁদপুর বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা। আবার শহরের প্রাণকেন্দ্রকে ঘিরে ধলেশ্বরী হয়ে বুড়িগঙ্গা দিয়ে ঢাকা ও শীতলক্ষ্যা দিয়ে নারায়নগঞ্জ চলাচল আমাদের। এবার আসি বড়মহাসড়ক প্রসঙ্গে, ঢাকা-মাওয়া চার লেনের বড় মহাসড়ক। শহরের দিকে মুক্তারপুর ব্রীজ দিয়ে একমাত্র প্রবেশ পথ আর লঞ্চ অনেক আগে থেকেই বন্ধ। খুব বেশিনা প্রবেশদ্বার। খুব সহজ ছিল এই নদী সংযোগ আর সড়ক গুলোতে যথাযথ লকডাউন নিশ্চিত করা। করাও হয়েছিলো কিন্তু লাভ হয়নি। যে বাঁচতে চায়না তাকে বাঁচানো কঠিন। প্রশ্ন করুন নিজেকে আমরা কেনো পারলাম না এই জেলাতে করোনার প্রবেশ প্রতিরোধ করতে? তাহলে কি এখনও লকডাউন নিয়ম মানা হচ্ছে না? লকডাউন মানা হচ্ছে হয়তো কিন্তুু মূল প্রবেশপথ বাদেও মানুষ প্রবেশ করেছে অন্ধকারের পথ দিয়ে। যে পথে কেউ আলো ফেলেনি। ছোট নৌকা দিয়ে নদী পাড় হয়ে, বাল্কহেড শিপ দিয়ে, ট্রলারে করে মধ্যরাতে প্রবেশ করেছে অনেকেই। নারায়ণগঞ্জ থেকে আসা মানুষের সংখ্যা সবথেকে বেশি। আর কিভাবে বাঁচাবেন শহরকে? গত মাসে অনেক মানুষ নতুন করে বাসা ভাড়া নিয়েছেন মুন্সীগঞ্জে! কোথা থেকে এলো এরা? খবর নিয়েছেন? টাকার জন্য ভাড়া দিয়ে দিলেন নিজের বাসায়। অথচ ভালো করে ভেবে দেখলে, আপনি সামান্য কিছু টাকা নিয়ে করোনাকে বাসায় ঠাই দিলেন। এভাবে চলতে থাকলে খুব বেশি দিন লাগবে না পুরো জেলাতে করোনার সংক্রমন ছড়াতে। এখনোও সময় আছে, যারা করোনা আক্রান্ত হয়ে গিয়েছে তাদের যথাযথ আইসোলেশনে (রোগাক্রান্ত মানুষকে সম্পূর্ন ভাবে আলাদা করে রাখা) নিতে হবে। যাতে তাদের দ্বারা আর একজনও আক্রান্ত না হয় সে ব্যাপারে বিশেষভাবে নজর দিতে হবে। নতুন এই মাসে যারা বাসা ভাড়া দিয়েছেন তারা ভাড়াটিয়াদের সব খবর নিন। বাইরে থেকে আসলে তাদের পুলিশের হাতে সোপর্দ করুন। এদের করোনা না থাকলেও করুন। লকডাউন অবস্থায় উনি কেনো আসলেন, কিভাবে আসলেন! করোনা নেই মানে সে নিরপরাধ নয়। উনার মতো কেউ না কেউ এসেই শহরের ফুসফুসটাকে আক্রান্ত করেছে। উনারা শাস্তি প্রাপ্য। যে সড়ক, নদী সংযোগস্থল গুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে সেগুলোর উপরে কড়া নজরদারি রাখতে হবে। আরো কঠোর হতে হবে প্রত্যকটি থানা এবং ইউনিয়ন পর্যায়কে। বিশেষ করে গ্রামদিকে। গ্রামদিকে ভয়াবহ আকার ধারণ করবে যদি একবার শুরু হয়। উনারা সচেতনতার দিক থেকে খুবই উদাসীন। সচেতনতা বাড়াতে হবে। বড় বড় বাজার গুলোতে জনসমাগম আরো সীমিত করতে হবে। বাড়াতে হবে আইনি ব্যবস্থা। সবার আগে বাড়াতে হবে আত্ম সচেতনতা। বিশেষ প্রয়োজন ছাড়া কোনো ভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। আমাদের একটু অসাবধানতার কারনে আক্রান্ত যেন না হয়ে যায় আপনার- আমার কাছের মানুষটি! শহরটা আপনার আমার সবার, নিজেকে বাঁচান, শহর বাঁচবে। বাসায় থাকুন, ভালো থাকুন।

মূল লেখকঃ রিমন আহমেদ সীমান্ত

নিজস্ব প্রতিবেদক /সিলভিয়া মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।