মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

৭ সেন্টারে করোনা টেস্ট – প্রস্তুত হচ্ছে আরো কয়েকটি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ মার্চ ২০২০, ২:৫২ · ২ মিনিটে পড়ুন
৭ সেন্টারে করোনা টেস্ট –  প্রস্তুত হচ্ছে আরো কয়েকটি
লেখার আকার

রবিবার, ২৯শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ

দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস শনাক্তকরন পি সি আর টেস্ট করা হবে বলে ঘোষনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড.জাহিদ মালেক। ইতিমধ্যে ৭ টি স্থানে করোনা ভাইরাস শনাক্তকরণ করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকী স্থান গুলোতেও ভাইরাস শনাক্তকরণের জন্য প্রস্তুত হবে।

আজ বেলা ১২.৩০ ঘটিকায় শুরু হওয়া এক ভিডিও ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা.জাহিদ মালেক।
২৯শে মার্চ দেশে করনা পরিস্থিতির বর্ণনা দেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা। এসময় ভিডিও কনফারেন্সে লাইভ যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী ড.জাহিদ মালেক।

তিনি আরো জানান, আই.ই.ডি.সি.আর, আই.পি.এইচ, ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন, ICDDRB,শিশু হাসপাতাল, Children Health Research Foundation এবং Idesh নামের একটি বিজ্ঞান ভিত্তিক অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান PCR টেস্ট করার জন্য ইতিমধ্যে প্রস্তুত আছে। এ সংখ্যা আরোও বাড়ানো হবে।
ঢাকার বাইরে প্রতিটা বিভাগে PCR টেস্ট সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিকাল মেডিসিন এন্ড ইনফেকসাস ডিজিস হাসপাতালে COVID-19 পরীক্ষা শুরু হয়েছে। রংপুর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে PCR মেশিন বসানোর কাজ প্রায় শেষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও কাজ শুরু হয়েছে,আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অন্য বিভাগগুলোতেও COVID-19 পরীক্ষা চালু হবে।

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।