মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

৭ দিনের ব্যবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪ জন কৃতি সন্তানের মৃত্যু

Platformপ্রকাশ: ২১ মে ২০২০, ৫:০০ · ২ মিনিটে পড়ুন
৭ দিনের ব্যবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪ জন কৃতি সন্তানের মৃত্যু
লেখার আকার


প্ল্যাটফর্ম নিউজ, ২১ মে ২০২০, বৃহস্পতিবার

১১ মে থেকে ১৮ মে ২০২০, মাত্র সাত দিনের ব্যবধানেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হারালো তার ৪ জন কৃতি সন্তান, যারা ছিলেন নিজ নিজ স্থানে সেরা ও নিষ্ঠাবান। এই চিকিৎসকদের ২ জনই কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সর্বপ্রথম গত ১১.০৫.২০২০ তারিখে ফরেনসিক মেডিসিনের কালজয়ী অধ্যাপক ডা. আনিসুর রহমান ইন্তিকাল করেন। মমেক এর ম-১২ ব্যাচের এই প্রাক্তন ছাত্র ছিলেন ঢাকার নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ।

তার পরদিনই গোটা বাংলাদেশের চিকিৎসক সমাজকে শোকের সাগরে ফেলে পরলোকগমন করেন অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম, যিনি সার্জনদের কাছে “The Surgeons’ Judge” নামে খ্যাত ছিলেন। তিনিও ছিলেন একজন সাবেক এমএমসিয়ান, ম-০৯ ব্যাচের ছাত্র।

তার পরদিন ১৩ মে ২০২০ আরো একজনের মৃত্যু। এবারে কোভিড-১৯ মহামারিতে শহীদ হলেন ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগীয় প্রধান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আবুল মুকারিম। তিনি ছিলেন ম-১১ ব্যাচের ছাত্র। ইবনে সিনা হাসপাতালের বিজ্ঞাপনে বলা তাঁর “অযথা বাড়তি খরচ কেন করবেন” কথাটি আজও এ দেশের মানুষের কানে যেন জীবন্ত!

অতঃপর গত ১৮ মে ২০২০ তারিখে চতুর্থ জনের মৃত্যু। ম-১৩ ব্যাচের ছাত্র ডা. আজিজুর রহমান রাজু কোভিড-১৯ আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীই এক গভীর শোকাহত সময় অতিবাহিত করছেন এবং মমেক এর এই কৃতি সন্তানদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছেন।

ক্যাম্পাস প্রতিনিধি/রাইসা আনজুম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।