মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

৩১-৪০ বছর বয়সীরাই দেশে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:৫৩ · ২ মিনিটে পড়ুন
৩১-৪০ বছর বয়সীরাই দেশে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত
তথ্যসূত্রঃ IEDCR
লেখার আকার

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ১.৫ মিলিয়ন ছাড়িয়েছে। পৃথিবীব্যাপী মৃত্যুর মিছিল বেড়েই চলেছে । বাংলাদেশও ইতোমধ্যে করোনায় ভয়াল থাবায় আক্রান্ত। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর ভাষ্যমতে, আজ ১১ এপ্রিল (শনিবার) পর্যন্ত দেশে মোট ৪৮২ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে পুরুষের আক্রান্তের হার নারীদের চেয়ে বেশি। আইইডিসিএর এর তথ্যমতে, আক্রান্ত ৪৮২ জনের মধ্যে ৩৩৮ জন পুরুষ এবং ১৪৪ জন নারী।

তথ্যসূত্রঃ IEDCR

IEDCR এর তথ্যমতে, করোনা আক্রান্তদের বয়স বিবেচনায় দেখা যায়, ০-১০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ১৪জন, ১১-২০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ৩৫জন, ২১-৩০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি – ৯২ জন, ৩১-৪০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ১০৮ জন (*সর্বোচ্চ), ৪১-৫০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ৯৫ জন, ৫১-৬০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ৭৫ জন এবং ৬০ বছর এর বেশি বয়সী আক্রান্ত ব্যক্তি আছেন- ৬৩ জন। আক্রান্ত ৪৮২ জনের মধ্যে ৪১৬ জন বর্তমানে চিকিৎসাধীন আছেন, ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছেন ৩০ জন। করোনা প্রতিরোধে নিজ নিজ জায়গা থেকে সকলে সতর্ক হোন, অপরকেও সতর্ক করুন। এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলাব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। আতঙ্ক নয়, সচেতন হোন; সুস্থ ও নিরাপদে থাকুন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।