মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

৩রা জুন থেকে কুমিল্লা মেডিকেলে শুরু হচ্ছে করোনা রোগীদের চিকিৎসা, প্রস্তুত ১০টি আইসিইউ

অংকন বনিকপ্রকাশ: ২৯ মে ২০২০, ১:১০ · ২ মিনিটে পড়ুন
৩রা জুন থেকে কুমিল্লা মেডিকেলে শুরু হচ্ছে করোনা রোগীদের চিকিৎসা, প্রস্তুত ১০টি আইসিইউ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ২৯ মে, ২০২০

আগামী ৩রা জুন, বুধবার থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেকহা) করোনা রোগীদের চিকিৎসা শুরু হতে যাচ্ছে। এজন্য ইতোমধ্যে ১০টি আইসিইউ বেড সহ শুধুমাত্র করোনা রোগীদের জন্য ১৫৪টি বেড প্রস্তুত করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

পরিচালক মহোদয় বলেন,

“এর আগে আমরা ১ জুন সম্ভাব্য একটি তারিখ দিয়েছিলাম। কিন্ত আমাদের দুই অতিথি মহোদয় ৩ তারিখ সময় দিয়েছেন। তাই ৩ জুনই উদ্ধোধন হচ্ছে কুমেক হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা।

কুমেক পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন,

“আমাদের উদ্ধোধনী অনুষ্ঠানের দুই অতিথিদ্বয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং স্থানীয় এমপি আকম বাহাউদ্দিন বাহার আগামী ৩ জুন আমাদের সময় দিয়েছেন। ঐ দিন দুপুর ১২টায় কুমেক হাসপাতালে করোনা রোগীদের একটি পরিপূর্ণ সুবিধা নিয়ে আনুষ্ঠানিক চিকিৎসা শুরু হবে।”

ডা. মুজিব আরো জানান,

“দেশের অধিকাংশ হাসপাতালে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সিলিন্ডারের পরিবর্তে কেন্দ্রীয় সরবরাহের মাধ্যমে করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করব। এটা রোগীদের জন্য এক বিশাল প্রাপ্তি বলে আমি মনে করি।”

৫০০ শয্যার কুমেক হাসপাতালের সাথে যখন ১৫৪ শয্যার করোনা রোগীদের চিকিৎসা শুরু হবে তখন উপকৃত হবে কুমিল্লা অঞ্চলের ৬০ লক্ষ মানুষ। কুমেকের স্বাস্থ্য সেবা তখন পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে এমনটিও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।