মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নোয়াখালী মেডিকেল কলেজ

১৬ বছরেও নিজস্ব হাসপাতালের দেখা পায়নি নোয়াখালী মেডিকেল কলেজ

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ৮:১৭ · ৩ মিনিটে পড়ুন
১৬ বছরেও নিজস্ব হাসপাতালের দেখা পায়নি নোয়াখালী মেডিকেল কলেজ
লেখার আকার

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

তত্বাবধায়ক সরকার আমলে নোয়াখালী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলেও গত ১৬ বছরেও নিজস্ব হাসপাতাল পায়নি প্রতিষ্ঠানটি। ২০০৮ সালে দেশের মেডিকেল কলেজের অনুমোদেনের সাথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তার পার্শ্বেই মিরওয়ারিশপুর ইউনিয়নে ২৬ দশমিক ৫৩ একর জায়গায় নোয়াখালী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয়া হয়। ২০০৮ সালের অক্টোবরে ১ম ব্যাচের শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে এ কলেজের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২৪ কোটি টাকা ব্যয়ে শেষ হয় একাডেমিক ভবন নির্মান। ৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি ছাত্র এবং একটি ছাত্রী হোষ্টেল নির্মান করা হয়। কিন্তু এখনো হয়নি মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ৮০ লক্ষাধিক মানুষ।

নিজস্ব হাসপাতাল না থাকায় এখনও শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ ক্লাসের জন্য দীর্ঘ ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে। এতে শিক্ষার্থীরা ও শিক্ষানবিশ চিকিৎসকেরা ভোগান্তির শিকার হচ্ছেন।

২০১৭ ফেব্রুয়ারিতে সালের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নোয়াখালী মেডিকেল কলেজ কম্পাউন্ডে ৫০০ শয্যা বিশিষ্ট নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের (পূর্বের আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ অ্যান্ড জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। একই বছরে প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে পাঠানো হয়েছিল। এরপর ৭ বছর পেরিয়ে গেলেও কাজের কোন অগ্রগতি হয়নি।

পরিকল্পনা কমিশনের নথি থেকে জানা যায়, ভারতীয় ঋণ প্রকল্পের আওতায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কথা থাকলেও ২০২২ সালে তা বাতিল হয়। উল্লেখ্য যে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ (পূর্বের আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ অ্যান্ড জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল) মোট ৪ টি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ২০১৮ সালের মে মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। প্রকল্পের অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ছিল ২ হাজার ১০৩ কোটি ৩২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ছিল ৬৬৩ কোটি ৩২ লাখ এবং ভারতীয় ঋণ ছিল ১ হাজার ৪৪০ কোটি টাকা। জুন ২০২১ সাল পর্যন্ত প্রকল্পে ব্যয় হয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা, যা প্রকল্পের মোট ব্যয়ের মাত্র ০ দশমিক ৩৬ শতাংশ। তবে অবকাঠামোগত অগ্রগতি শূন্য থাকার পাশাপাশি ঋণে ভারতের শর্ত পূরণ না হওয়ায় ভারত ঋণ দেয় নি।

২০২২ সালে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপ-প্রধান (স্বাস্থ্য উইং) ড. মোহাম্মদ আমজাদ হোসেন গণমাধ্যমে বলেছিলেন, “প্রকল্পটি সংশোধন প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। ঋণে ভারতের কিছু শর্ত ছিল, সেটা পূরণ হয়নি। প্রকল্পটি এখন সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবনা নিয়ে সামনে পিইসি সভা অনুষ্ঠিত হবে।”

পরবর্তীতে গত ২০২৩ সালের ২৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল (পূর্বের আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ অ্যান্ড জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল) অনুমোদন করা হয়। একই সাথে চারটি জেলায় (যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালী) মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগের পাশাপাশি বাজেটও বরাদ্দ দেয়া হয়। তবে প্ল্যাটফর্ম প্রতিবেদকের এ প্রতিবেদন লেখা পর্যন্ত নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কোন কার্যক্রম শুরু হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, মন্ত্রণালয়ের এক চিঠির প্রেক্ষিতে অনুমোদন পাওয়ার পরপরই নোয়াখালীতে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের (পূর্বের আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ অ্যান্ড জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল) ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়। কিন্তু চিঠিতে  মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের বন্ধের বিষয়ে কোন কারণ উল্লেখ করা হয়নি। একনেকে অনুমোদন পাওয়া চার মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে শুধুমাত্র পাবনায় মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রাজধানীর চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ১২০০-এর অধিক শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সঠিক ধারণা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (BSM)-এর উদ্যোগে এবং ঢাকা মেডিকেল কলেজ ইন্টারনাল মেডিসিন ইন্টারেস্ট গ্রুপ (DMC IMIG)-এর সহযোগিতায় রাজধানীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।…

৫ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএসআরআই এর নবনির্বাচিত কমিটি প্রকাশিত; সভাপতি ডা. সৈয়দ আওসাফ আলী, মহাসচিব ডা. মো. নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে বাংলাদেশ সোসাইট অব রেডিওলজি এন্ড ইমেজিং (বিএসআরআই) এর ২০২৬ - ২০২৮ নির্বাচনের কার্যকরী পরিষদের কমিটি প্রকাশিত হলো আজ। সংগঠনটির কার্যালয় হতে ২১ সদস্যের এই নবনির্বাচিত কমিটিটি প্রকাশিত হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন বিগ্রে. জেনা. ডা. সৈয়দ…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।